সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার তেজগাঁও থানা শ্রমিকলীগের সভাপতি মো. আবুল কাশেম পাটোয়ারী ওরফে ‘হাতকাটা’ কাশেমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক আবদুল হান্নানের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ সিদ্ধান্ত দেন।
প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক আরিফ রেজা বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে আসামিপক্ষের আইনজীবী মাসুদ খান জামিন আবেদন করেন। তিনি দাবি করেন, আবুল কাশেম পাটোয়ারী এ ঘটনায় জড়িত নন এবং মামলার এজাহারেও তার নাম নেই। রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
পুলিশের আবেদনে বলা হয়, ২০১৫ সালের ২০ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার সময় কাওরান বাজার এলাকায় খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালানো হয়।
অভিযোগ অনুযায়ী, ওই সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালান। এতে গাড়িবহরের একাধিক গাড়ি ভাঙচুর হয় এবং সিএসএফ সদস্যসহ বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হন।
পুলিশ জানায়, তদন্তের একপর্যায়ে কাওরান বাজার এলাকা থেকে আবুল কাশেম পাটোয়ারীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ।
পুলিশ জানায়, মামলার অন্য আসামিদের গ্রেপ্তার, হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং তদন্তের স্বার্থে আবুল কাশেমকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।
এ ছাড়া তাকে জামিনে মুক্তি দিলে পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে বলেও আদালতে দেওয়া আবেদনে উল্লেখ করা হয়।
পুলিশের দাবি, আবুল কাশেম পাটোয়ারীর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। সোমবার (১৭ আগস্ট) কাওরান বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬