রোববার, ১৬ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত

অস্ট্রেলিয়া জয়, টাইগারদের অভিনন্দন জি এম কাদেরের

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের সূচনা করায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

রোববার (১৬ আগস্ট) এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশের এই জয় দেশের ক্রিকেট ইতিহাসে একটি গৌরবময় অধ্যায় হয়ে থাকবে।

জি এম কাদের বলেন, টাইগারদের অসাধারণ লড়াই, আত্মবিশ্বাস, দলীয় প্রচেষ্টা ও মাঠের নৈপুণ্য পুরো জাতিকে গর্বিত করেছে। এই সাফল্য বাংলাদেশের ক্রিকেটারদের সক্ষমতা ও সম্ভাবনার বড় প্রমাণ।

তিনি আরও বলেন, টেস্ট ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের নিজেদের মাটিতে জয় তুলে নিয়ে বাংলাদেশ দল আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা আরও উঁচু করেছে।

বাংলাদেশ ক্রিকেট দলের ভবিষ্যৎ সাফল্য কামনা করে জি এম কাদের আশা প্রকাশ করেন, এই ঐতিহাসিক জয় টাইগারদের আত্মবিশ্বাস আরও বাড়াবে এবং আগামী দিনে তারা আরও বড় অর্জন নিয়ে আসবে।

গৌরবময় এই সাফল্যের জন্য দেশবাসীকেও শুভেচ্ছা জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।

#বাংলাদেশক্রিকেট #টাইগারদেরজয় #অস্ট্রেলিয়াটেস্ট

চেকপোস্ট

রোববার, ১৬ আগস্ট ২০২৬

অস্ট্রেলিয়া জয়, টাইগারদের অভিনন্দন জি এম কাদেরের

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের সূচনা করায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

রোববার (১৬ আগস্ট) এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশের এই জয় দেশের ক্রিকেট ইতিহাসে একটি গৌরবময় অধ্যায় হয়ে থাকবে।

জি এম কাদের বলেন, টাইগারদের অসাধারণ লড়াই, আত্মবিশ্বাস, দলীয় প্রচেষ্টা ও মাঠের নৈপুণ্য পুরো জাতিকে গর্বিত করেছে। এই সাফল্য বাংলাদেশের ক্রিকেটারদের সক্ষমতা ও সম্ভাবনার বড় প্রমাণ।

তিনি আরও বলেন, টেস্ট ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের নিজেদের মাটিতে জয় তুলে নিয়ে বাংলাদেশ দল আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা আরও উঁচু করেছে।

বাংলাদেশ ক্রিকেট দলের ভবিষ্যৎ সাফল্য কামনা করে জি এম কাদের আশা প্রকাশ করেন, এই ঐতিহাসিক জয় টাইগারদের আত্মবিশ্বাস আরও বাড়াবে এবং আগামী দিনে তারা আরও বড় অর্জন নিয়ে আসবে।

গৌরবময় এই সাফল্যের জন্য দেশবাসীকেও শুভেচ্ছা জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত