বুধবার, ১৯ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

কর্মীদের জন্য বিলাসবহুল সুবিধা

গুগল অফিসে চকলেট, গেম স্পেস, খাবার পাঁচতারার চমক

গুগল অফিস। ছবি : সংগৃহীত

চকলেট, গেম স্পেস, রান্নার ক্লাস, বিনামূল্যের খাবারসহ নানা আধুনিক সুবিধায় সাজানো গুগলের অফিস এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু। কর্মীদের স্বাচ্ছন্দ্য ও সৃজনশীলতা বাড়াতে প্রযুক্তি প্রতিষ্ঠানটির অফিস ব্যবস্থাপনা অনেকের নজর কেড়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে গুগলের একটি অফিসের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ইনস্টাগ্রামে ভিডিওটি প্রকাশ করেন ক্যাটরিন ইমানুয়েলা ক্লিদকি। ভিডিওতে গুগলের অফিসের বিভিন্ন আকর্ষণীয় সুযোগ-সুবিধা তুলে ধরা হয়।

ভিডিওতে দেখা যায়, কর্মীদের জন্য অফিসের বিভিন্ন তলায় রয়েছে ফ্লেভারযুক্ত পানি, চকলেট, গ্র্যানোলা বারসহ নানা খাবারের ব্যবস্থা। পাশাপাশি রয়েছে রান্না শেখার ক্লাস, বোর্ড গেমের ঘর এবং ক্রাফট স্পেস।

অফিসের সৃজনশীল পরিবেশ আরও আকর্ষণীয় করতে ‘ব্যাক টু দ্য ফিউচার’ সিনেমার বিখ্যাত গাড়ির আদলে তৈরি করা হয়েছে বিশেষ মিটিং স্পেস। এমনকি অফিসের ওয়াশরুমেও কর্মীদের জন্য রাখা হয়েছে টুথব্রাশসহ বিভিন্ন প্রসাধনী সামগ্রী।

গুগলের এমন ব্যতিক্রমী অফিস সংস্কৃতি দেখে অনেকেই প্রশংসা করেছেন। তাদের মতে, সুন্দর কর্মপরিবেশ কর্মীদের সৃজনশীলতা ও কাজের আগ্রহ বাড়াতে সহায়ক।

তবে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন মতও দেখা গেছে। অনেকে প্রশ্ন তুলেছেন, এত সুযোগ-সুবিধা থাকলেও ব্যস্ত কাজের চাপ ও কঠিন ডেডলাইনের মধ্যে কর্মীরা এসব কতটা উপভোগ করার সময় পান।

সমালোচকদের কেউ কেউ মনে করছেন, বিনামূল্যের খাবার ও অফিস সুবিধার মাধ্যমে কর্মীদের দীর্ঘ সময় কর্মস্থলে ধরে রাখার একটি কৌশলও থাকতে পারে।

তবে বিতর্ক থাকলেও আধুনিক কর্মক্ষেত্রের ধারণায় গুগলের এমন উদ্যোগ অনেকের কাছেই নতুন দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

#ভাইরাল_ভিডিও #গুগল_অফিস #টেক_বিশ্ব

চেকপোস্ট

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

গুগল অফিসে চকলেট, গেম স্পেস, খাবার পাঁচতারার চমক

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

চকলেট, গেম স্পেস, রান্নার ক্লাস, বিনামূল্যের খাবারসহ নানা আধুনিক সুবিধায় সাজানো গুগলের অফিস এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু। কর্মীদের স্বাচ্ছন্দ্য ও সৃজনশীলতা বাড়াতে প্রযুক্তি প্রতিষ্ঠানটির অফিস ব্যবস্থাপনা অনেকের নজর কেড়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে গুগলের একটি অফিসের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ইনস্টাগ্রামে ভিডিওটি প্রকাশ করেন ক্যাটরিন ইমানুয়েলা ক্লিদকি। ভিডিওতে গুগলের অফিসের বিভিন্ন আকর্ষণীয় সুযোগ-সুবিধা তুলে ধরা হয়।

ভিডিওতে দেখা যায়, কর্মীদের জন্য অফিসের বিভিন্ন তলায় রয়েছে ফ্লেভারযুক্ত পানি, চকলেট, গ্র্যানোলা বারসহ নানা খাবারের ব্যবস্থা। পাশাপাশি রয়েছে রান্না শেখার ক্লাস, বোর্ড গেমের ঘর এবং ক্রাফট স্পেস।

অফিসের সৃজনশীল পরিবেশ আরও আকর্ষণীয় করতে ‘ব্যাক টু দ্য ফিউচার’ সিনেমার বিখ্যাত গাড়ির আদলে তৈরি করা হয়েছে বিশেষ মিটিং স্পেস। এমনকি অফিসের ওয়াশরুমেও কর্মীদের জন্য রাখা হয়েছে টুথব্রাশসহ বিভিন্ন প্রসাধনী সামগ্রী।

গুগলের এমন ব্যতিক্রমী অফিস সংস্কৃতি দেখে অনেকেই প্রশংসা করেছেন। তাদের মতে, সুন্দর কর্মপরিবেশ কর্মীদের সৃজনশীলতা ও কাজের আগ্রহ বাড়াতে সহায়ক।

তবে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন মতও দেখা গেছে। অনেকে প্রশ্ন তুলেছেন, এত সুযোগ-সুবিধা থাকলেও ব্যস্ত কাজের চাপ ও কঠিন ডেডলাইনের মধ্যে কর্মীরা এসব কতটা উপভোগ করার সময় পান।

সমালোচকদের কেউ কেউ মনে করছেন, বিনামূল্যের খাবার ও অফিস সুবিধার মাধ্যমে কর্মীদের দীর্ঘ সময় কর্মস্থলে ধরে রাখার একটি কৌশলও থাকতে পারে।

তবে বিতর্ক থাকলেও আধুনিক কর্মক্ষেত্রের ধারণায় গুগলের এমন উদ্যোগ অনেকের কাছেই নতুন দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত