বুধবার, ১৯ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

প্রশাসনের হস্তক্ষেপ চান এলাকাবাসী

উলিপুর সাহেবের আলগায় আবাসন প্রকল্পের মালামাল লুটের অভিযোগ

ছবি : চেকপোস্ট

কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নে আবাসন প্রকল্পের বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে সাহেবের আলগা ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের আবাসন প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, ওই দুই ওয়ার্ডের কয়েকজন ইউপি সদস্য প্রকল্পের বিভিন্ন মালামাল নিয়ে গেছেন। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ইউপি সদস্যদের বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার পর সরকারি সম্পদের নিরাপত্তা ও আবাসন প্রকল্পের কার্যক্রম নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকল্পের মালামাল উদ্ধার এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

স্থানীয়রা জানান, সরকারি প্রকল্পের সম্পদ রক্ষায় প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে প্রকল্পের দায়িত্বশীল কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত করে প্রকৃত ঘটনা প্রকাশের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

#কুড়িগ্রাম_সংবাদ #উলিপুর_সংবাদ #আবাসন_প্রকল্প

চেকপোস্ট

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

উলিপুর সাহেবের আলগায় আবাসন প্রকল্পের মালামাল লুটের অভিযোগ

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নে আবাসন প্রকল্পের বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে সাহেবের আলগা ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের আবাসন প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, ওই দুই ওয়ার্ডের কয়েকজন ইউপি সদস্য প্রকল্পের বিভিন্ন মালামাল নিয়ে গেছেন। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ইউপি সদস্যদের বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার পর সরকারি সম্পদের নিরাপত্তা ও আবাসন প্রকল্পের কার্যক্রম নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকল্পের মালামাল উদ্ধার এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

স্থানীয়রা জানান, সরকারি প্রকল্পের সম্পদ রক্ষায় প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে প্রকল্পের দায়িত্বশীল কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত করে প্রকৃত ঘটনা প্রকাশের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত