মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

সংগ্রামের কথা তুলে ধরলেন তিনি

খালেদা জিয়ার দেখানো গণতন্ত্রের পথেই বিএনপি: রিজভী

বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে বক্তব্য রাখছেন অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ বলেছেন, গণতন্ত্রের মাতা ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেখানো গণতন্ত্রের পথেই বিএনপি এগিয়ে যাচ্ছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে মতিঝিল এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আগে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বাংলাদেশ যতদিন থাকবে এবং জাতীয়তাবাদী চেতনা যতদিন থাকবে, ততদিন বেগম খালেদা জিয়ার নাম ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

তিনি বলেন, খালেদা জিয়া দেশপ্রেমের দৃষ্টান্ত স্থাপন করেছেন। দেশের জন্য তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা, সুখ-স্বাচ্ছন্দ্য ত্যাগ করে দীর্ঘদিন রাজনৈতিক সংগ্রাম করেছেন।

বিএনপির এই নেতা আরও বলেন, ১৯৭১ সালে জিয়াউর রহমান পরিবারের নিরাপত্তার কথা না ভেবে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। একইভাবে খালেদা জিয়াও দীর্ঘ সময় রাজপথে থেকে গণতন্ত্রের জন্য আপসহীন আন্দোলন করেছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এমপি। সঞ্চালনা করেন সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি এবং বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

#বিএনপি #খালেদাজিয়া #গণতন্ত্র

চেকপোস্ট

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

খালেদা জিয়ার দেখানো গণতন্ত্রের পথেই বিএনপি: রিজভী

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ বলেছেন, গণতন্ত্রের মাতা ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেখানো গণতন্ত্রের পথেই বিএনপি এগিয়ে যাচ্ছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে মতিঝিল এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আগে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বাংলাদেশ যতদিন থাকবে এবং জাতীয়তাবাদী চেতনা যতদিন থাকবে, ততদিন বেগম খালেদা জিয়ার নাম ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

তিনি বলেন, খালেদা জিয়া দেশপ্রেমের দৃষ্টান্ত স্থাপন করেছেন। দেশের জন্য তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা, সুখ-স্বাচ্ছন্দ্য ত্যাগ করে দীর্ঘদিন রাজনৈতিক সংগ্রাম করেছেন।

বিএনপির এই নেতা আরও বলেন, ১৯৭১ সালে জিয়াউর রহমান পরিবারের নিরাপত্তার কথা না ভেবে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। একইভাবে খালেদা জিয়াও দীর্ঘ সময় রাজপথে থেকে গণতন্ত্রের জন্য আপসহীন আন্দোলন করেছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এমপি। সঞ্চালনা করেন সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি এবং বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত