শনিবার, ২৯ আগস্ট ২০২৬
চেকপোস্ট

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ধামইরহাটবাসীকে রুহুল আমিনের শুভেচ্ছা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর ধামইরহাট উপজেলাবাসীসহ দেশ-বিদেশের সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এবং ধামইরহাট সোনার বাংলা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মো. রুহুল আমিন।এক শুভেচ্ছা বার্তায় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।শুভেচ্ছা বার্তায় আলহাজ্ব মো. রুহুল আমিন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্বদাই দেশের মানুষের অধিকার রক্ষা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়ে আসছে। দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে বিএনপি আজ জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীকে পরিণত হয়েছে।তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠার দিন নয়, বরং দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও জাতীয়তাবাদী চেতনার সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ দিন।উল্লেখ্য, আলহাজ্ব মো. রুহুল আমিন এর আগে ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মাঠপর্যায়ে রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি এলাকার সামাজিক, অর্থনৈতিক ও সাংবাদিক সমাজের উন্নয়নেও ভূমিকা রেখে চলেছেন। বর্তমানে তিনি ধামইরহাট সোনার বাংলা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। আসন্ন ধামইরহাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতির কথা জানিয়ে তিনি উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা, সমর্থন ও দোয়া কামনা করেন।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ধামইরহাটবাসীকে রুহুল আমিনের শুভেচ্ছা