বুধবার, ১৯ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

সংসদে হবে নির্বাচন

রাষ্ট্রপতি নির্বাচন কাল, লড়াইয়ে মির্জা ফখরুল-অলি আহমদ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ড. অলি আহমদ। ছবি : কোলাজ

দীর্ঘ ৩৫ বছর পর আবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনের মুখোমুখি হতে যাচ্ছে দেশ। এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমদ, বীর বিক্রম।

নির্বাচন কমিশন সূত্র জানায়, দুই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে তফসিল অনুযায়ী আগামীকাল জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচন।

ভোট গ্রহণ হবে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনে ভোট দেবেন জাতীয় সংসদের সদস্যরা। বিশেষ ব্যালট পেপারে স্বাক্ষর ও পছন্দক্রমের মাধ্যমে ভোট প্রদান করবেন সংসদ সদস্যরা।

ভোট গ্রহণ শেষে সংসদ কক্ষেই ব্যালট গণনা করা হবে এবং নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন।

সংসদীয় হিসাবেই নির্ধারিত হবে ফল

সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ সীমিত। ফলে সংসদে দলগুলোর বর্তমান অবস্থানই নির্বাচনের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে।

সংরক্ষিত নারী আসনসহ জাতীয় সংসদে মোট ভোটার সংখ্যা ৩৪৯ জন। বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে দলীয় সমর্থন রয়েছে। অন্যদিকে অলি আহমদের পক্ষে অবস্থান নিয়েছে জামায়াতে ইসলামী ও ১১-দলীয় ঐক্য।

দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে কে আসছেন, তা জানতে এখন অপেক্ষা আগামীকালের ভোটের ফলাফলের।

#মির্জা_ফখরুল #রাষ্ট্রপতি_নির্বাচন #অলি_আহমদ

চেকপোস্ট

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন কাল, লড়াইয়ে মির্জা ফখরুল-অলি আহমদ

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

দীর্ঘ ৩৫ বছর পর আবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনের মুখোমুখি হতে যাচ্ছে দেশ। এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমদ, বীর বিক্রম।

নির্বাচন কমিশন সূত্র জানায়, দুই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে তফসিল অনুযায়ী আগামীকাল জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচন।

ভোট গ্রহণ হবে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনে ভোট দেবেন জাতীয় সংসদের সদস্যরা। বিশেষ ব্যালট পেপারে স্বাক্ষর ও পছন্দক্রমের মাধ্যমে ভোট প্রদান করবেন সংসদ সদস্যরা।

ভোট গ্রহণ শেষে সংসদ কক্ষেই ব্যালট গণনা করা হবে এবং নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন।

সংসদীয় হিসাবেই নির্ধারিত হবে ফল

সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ সীমিত। ফলে সংসদে দলগুলোর বর্তমান অবস্থানই নির্বাচনের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে।

সংরক্ষিত নারী আসনসহ জাতীয় সংসদে মোট ভোটার সংখ্যা ৩৪৯ জন। বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে দলীয় সমর্থন রয়েছে। অন্যদিকে অলি আহমদের পক্ষে অবস্থান নিয়েছে জামায়াতে ইসলামী ও ১১-দলীয় ঐক্য।

দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে কে আসছেন, তা জানতে এখন অপেক্ষা আগামীকালের ভোটের ফলাফলের।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত