বুধবার, ১৯ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মৎস্য বিভাগের অভিযান

টুঙ্গিপাড়ায় ১ লাখ ২৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ

ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য বিভাগ। অভিযানে প্রায় ১ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ৪৫টি অবৈধ জাল উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৮ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বিভিন্ন খাল ও বিলে এ অভিযান পরিচালনা করা হয়। পরে উদ্ধার করা জালগুলো ডুমুরিয়া ইউনিয়ন পরিষদ মাঠে নিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

টুঙ্গিপাড়া উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়ের নেতৃত্বে পরিচালিত অভিযানে মৎস্য বিভাগের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা সহযোগিতা করেন।

মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় জানান, বর্তমানে দেশীয় মাছের প্রজনন মৌসুম চলছে। এ সময় কিছু অসাধু ব্যক্তি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহার করে খাল-বিল ও জলাশয় থেকে নির্বিচারে মাছ শিকার করছে। এসব জালের কারণে মাছের প্রজনন বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডুমুরিয়া ইউনিয়নের বিভিন্ন জলাশয়ে অভিযান চালিয়ে ৪৫টি নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়। পরে আইন অনুযায়ী সেগুলো ধ্বংস করা হয়েছে।

উপজেলা মৎস্য বিভাগ জানিয়েছে, দেশীয় মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং জলজ পরিবেশ রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কেউ অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকার করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, খাল-বিল ও জলাশয়ে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান ও নজরদারি বাড়ানো হলে দেশীয় মাছের উৎপাদন ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

#গোপালগঞ্জ_সংবাদ #টুঙ্গিপাড়া #চায়না_দুয়ারী_জাল

চেকপোস্ট

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

টুঙ্গিপাড়ায় ১ লাখ ২৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য বিভাগ। অভিযানে প্রায় ১ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ৪৫টি অবৈধ জাল উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৮ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বিভিন্ন খাল ও বিলে এ অভিযান পরিচালনা করা হয়। পরে উদ্ধার করা জালগুলো ডুমুরিয়া ইউনিয়ন পরিষদ মাঠে নিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

টুঙ্গিপাড়া উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়ের নেতৃত্বে পরিচালিত অভিযানে মৎস্য বিভাগের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা সহযোগিতা করেন।

মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় জানান, বর্তমানে দেশীয় মাছের প্রজনন মৌসুম চলছে। এ সময় কিছু অসাধু ব্যক্তি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহার করে খাল-বিল ও জলাশয় থেকে নির্বিচারে মাছ শিকার করছে। এসব জালের কারণে মাছের প্রজনন বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডুমুরিয়া ইউনিয়নের বিভিন্ন জলাশয়ে অভিযান চালিয়ে ৪৫টি নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়। পরে আইন অনুযায়ী সেগুলো ধ্বংস করা হয়েছে।

উপজেলা মৎস্য বিভাগ জানিয়েছে, দেশীয় মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং জলজ পরিবেশ রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কেউ অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকার করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, খাল-বিল ও জলাশয়ে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান ও নজরদারি বাড়ানো হলে দেশীয় মাছের উৎপাদন ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত