সোমবার, ১৭ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

আমি মরি নাই’ জুলাইয়ের ডকুমেন্টারিতে শহীদ দেখানো সাংবাদিকের ক্ষোভ

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানের ডকুমেন্টারিতে জীবিত সাংবাদিক মিজানুর রহমান সোহেলের ছবি ব্যবহার করে তাকে শহীদ হিসেবে দেখানোর অভিযোগ উঠেছে। ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম সাংবাদিক মহলে সমালোচনা তৈরি হয়েছে

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলেসাংবাদিকের চোখে জুলাইশীর্ষক অনুষ্ঠানে ঘটনা ঘটে। ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যালায়েন্স (ডিজেএ) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম

সাংবাদিক মিজানুর রহমান সোহেল জানান, অনুষ্ঠানের একটি প্রেজেন্টেশনে তাকে ২০২৪ সালের জুলাই হবিগঞ্জে শহীদ হয়েছেন বলে উল্লেখ করা হয়। তবে সেখানে ব্যবহৃত ছবিটি তাঁর হলেও নাম দেওয়া হয়েছে সাংবাদিক সোহেল আকাঞ্জির

ঘটনার পর নিজের পরিচয় নিশ্চিত করে সোহেল বলেন, তিনি জীবিত আছেন। অনুষ্ঠানের পর পরিচিতজন, সহকর্মী সাংবাদিকদের অনেকে ফোন করে তাঁর বেঁচে থাকার বিষয়টি জানতে চেয়েছেন। ফলে তাঁকে বারবার বলতে হয়েছে, ‘আমি মরি নাই।

সোহেলের অভিযোগ, একজন জীবিত সাংবাদিককে মৃত বা শহীদ হিসেবে উপস্থাপন করা শুধু তথ্যগত ভুল নয়; এর সামাজিক পেশাগত প্রভাবও রয়েছে। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের মতো স্পর্শকাতর বিষয়ে তথ্য ছবি ব্যবহারের আগে যথাযথ যাচাই করা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন

তিনি আরও জানতে চান, তথ্য সংগ্রহ যাচাইয়ের দায়িত্বে কারা ছিলেন এবং কার অনুমোদনের পর ওই ডকুমেন্টারি অনুষ্ঠানে প্রদর্শন করা হয়েছে। একই সঙ্গে ভুল তথ্যটি সংশোধন করে দায়িত্বশীল ব্যাখ্যা দেওয়ার দাবি জানান তিনি

এদিকে বিষয়টি স্বীকার করে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানান, ডকুমেন্টারিতে শহীদ সাংবাদিকের নাম ঠিক ছিল, তবে অনাকাঙ্ক্ষিতভাবে ছবিটি ভুল ব্যবহার করা হয়েছে। বিষয়টি সংশোধন করা হবে এবং দুঃখপ্রকাশ করে বিজ্ঞপ্তি দেওয়া হবে

পরে এনসিপির মিডিয়া সেল থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ভুলটির জন্য মিজানুর রহমান সোহেলসহ সংশ্লিষ্ট সবার কাছে দুঃখপ্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে ঘটনাটিকে অনিচ্ছাকৃত ভুল হিসেবে উল্লেখ করে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানানো হয়েছে

চেকপোস্ট

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

আমি মরি নাই’ জুলাইয়ের ডকুমেন্টারিতে শহীদ দেখানো সাংবাদিকের ক্ষোভ

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত