মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

অভিযানে ৭টি অবৈধ জাল উদ্ধার

হবিগঞ্জে ১০ লাখ টাকার অবৈধ কোণা বেরজাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

ছবি : চেকপোস্ট

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়নের লক্ষ্যে হবিগঞ্জের লাখাই উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের অবৈধ কোণা বেরজাল জব্দ করেছে প্রশাসন।

সোমবার (২৭ জুলাই) উপজেলার চিকনপুর ব্রিজ সংলগ্ন হাওর এলাকায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ৭টি অবৈধ জাল উদ্ধার করা হয়। পরে জব্দ করা এসব জাল ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শরীফুল আলম, লাখাই উপজেলা মৎস্য কর্মকর্তা কনিক শর্মা, লাখাই থানার পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

জেলা ও উপজেলা মৎস্য দপ্তর জানায়, দেশীয় মাছের প্রজনন ক্ষেত্র ও প্রাকৃতিক আবাসস্থল রক্ষায় নিষিদ্ধ জাল ও অবৈধ মাছ ধরার সরঞ্জামের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

কর্মকর্তারা জানান, অবৈধভাবে মাছ আহরণ বন্ধ এবং মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রাকৃতিক জলাশয়ে মাছের বংশবিস্তার ও জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

#হবিগঞ্জ #মৎস্য_অভিযান #অবৈধ_জাল_জব্দ

চেকপোস্ট

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

হবিগঞ্জে ১০ লাখ টাকার অবৈধ কোণা বেরজাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়নের লক্ষ্যে হবিগঞ্জের লাখাই উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের অবৈধ কোণা বেরজাল জব্দ করেছে প্রশাসন।

সোমবার (২৭ জুলাই) উপজেলার চিকনপুর ব্রিজ সংলগ্ন হাওর এলাকায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ৭টি অবৈধ জাল উদ্ধার করা হয়। পরে জব্দ করা এসব জাল ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শরীফুল আলম, লাখাই উপজেলা মৎস্য কর্মকর্তা কনিক শর্মা, লাখাই থানার পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

জেলা ও উপজেলা মৎস্য দপ্তর জানায়, দেশীয় মাছের প্রজনন ক্ষেত্র ও প্রাকৃতিক আবাসস্থল রক্ষায় নিষিদ্ধ জাল ও অবৈধ মাছ ধরার সরঞ্জামের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

কর্মকর্তারা জানান, অবৈধভাবে মাছ আহরণ বন্ধ এবং মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রাকৃতিক জলাশয়ে মাছের বংশবিস্তার ও জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত