মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযানের ঘোষণা-খুলনা রেঞ্জ ডিআইজির

ছবি : চেকপোস্ট

সাতক্ষীরায় মাদক, চোরাচালান, সীমান্ত অপরাধ, অনলাইন জুয়া ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক পাচার, সীমান্তে অবৈধ ঘাট, চোরাচালান, ট্রাফিক ব্যবস্থাপনা, খুন-হত্যা, থানায় হয়রানি, মব সন্ত্রাস ও অনলাইন জুয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা ও অভিযোগ তুলে ধরেন। পুলিশ কর্মকর্তারা এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমান সময়ে পুলিশকে আরও দৃশ্যমান হতে হবে এবং জনগণের আস্থা অর্জনে কাজ করতে হবে।

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান হবে জিরো টলারেন্স। কোনো পুলিশ সদস্য মাদক সংশ্লিষ্টতায় জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, যারা মাদক ব্যবসায়ীদের আশ্রয়-প্রশ্রয় দেয়, তাদেরও আইনের আওতায় আনা হবে। পাশাপাশি অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশ আরও সক্রিয়ভাবে কাজ করবে এবং অবৈধ কর্মকাণ্ডে জড়িত অনলাইন পেজগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

সভায় সাতক্ষীরায় এক সপ্তাহব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনার ঘোষণা দেওয়া হয়।

মতবিনিময় সভায় সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক আব্দুল বারী, যুগ্ম সম্পাদক আমিরুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ বিশ্বাস, অর্থ সম্পাদক মুহা. জিল্লুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান উজ্জ্বলসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

#মাদকবিরোধী_অভিযান #সাতক্ষীরা #খুলনা_রেঞ্জ_পুলিশ

চেকপোস্ট

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযানের ঘোষণা-খুলনা রেঞ্জ ডিআইজির

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সাতক্ষীরায় মাদক, চোরাচালান, সীমান্ত অপরাধ, অনলাইন জুয়া ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক পাচার, সীমান্তে অবৈধ ঘাট, চোরাচালান, ট্রাফিক ব্যবস্থাপনা, খুন-হত্যা, থানায় হয়রানি, মব সন্ত্রাস ও অনলাইন জুয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা ও অভিযোগ তুলে ধরেন। পুলিশ কর্মকর্তারা এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমান সময়ে পুলিশকে আরও দৃশ্যমান হতে হবে এবং জনগণের আস্থা অর্জনে কাজ করতে হবে।

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান হবে জিরো টলারেন্স। কোনো পুলিশ সদস্য মাদক সংশ্লিষ্টতায় জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, যারা মাদক ব্যবসায়ীদের আশ্রয়-প্রশ্রয় দেয়, তাদেরও আইনের আওতায় আনা হবে। পাশাপাশি অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশ আরও সক্রিয়ভাবে কাজ করবে এবং অবৈধ কর্মকাণ্ডে জড়িত অনলাইন পেজগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

সভায় সাতক্ষীরায় এক সপ্তাহব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনার ঘোষণা দেওয়া হয়।

মতবিনিময় সভায় সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক আব্দুল বারী, যুগ্ম সম্পাদক আমিরুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ বিশ্বাস, অর্থ সম্পাদক মুহা. জিল্লুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান উজ্জ্বলসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত