মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

পটিয়ায় গাউছিয়া ছালেকিয়া হিফজ ও এতিমখানায় ছবক অনুষ্ঠান

ছবি : চেকপোস্ট

চট্টগ্রামের পটিয়া উপজেলার পাচুরিয়ার নিকট অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদরাসায়ে গাউছিয়া ছালেকিয়া হিফজ ও এতিমখানা-তে ছবক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই ২০২৬) মাদ্রাসার হল রুমে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানটি আওলাদে রাসূল (দ.), গাউছুল আজম, মুশকিল কোশা, হাজত রাওয়া শাহ সূফি ছৈয়দ হযরত মৌলানা আহমাদুল্লাহ মাইজভান্ডারি (ক.)-এর অন্যতম খলিফা রাজে দুলহা হযরত মৌলানা ছূফি ছৈয়দ ছালেকুর রহমান শাহ (ক.)-এর নামে প্রতিষ্ঠিত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী থানার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক এবং গাউছিয়া ছালেকিয়া হিফজ ও এতিমখানার প্রতিষ্ঠাতা ও তত্ত্বাবধায়ক চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা ছূফি ছৈয়দ মোহাম্মদ ছাফর ছাদেক শাহ (ক.)।

মাদ্রাসার হিফজ বিভাগের পরিচালক হাফেজ মোহাম্মদ সাদেক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসার প্রিন্সিপাল মৌলানা মুহাম্মদ আবুল কাশেম রাহেভান্ডারী (মা.) এবং জাতীয় দৈনিক ‘সোনালী খবর’ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক মুফতি মৌলানা হায়দার আলী (এম.এ)।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসার ভাইস-প্রিন্সিপাল মুফতি মৌলানা মোহাম্মদ তানভীরুল ইসলাম রাহেভান্ডারী (মা.)।

এ সময় স্থানীয় ওলামায়ে কেরাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

ছবক দান অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালকের হাত মোবারক থেকে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের মাঝে সনদ প্রদান করা হয়। একই সঙ্গে নতুন শিক্ষার্থীদের পবিত্র কুরআনুল কারীমের ছবক দেওয়া হয়।

নতুন ছবক গ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ছিলেন মোহাম্মদ নাঈম উদ্দিন, মো. সাহিল, মোহাম্মদ ইকরাম ও মো. জায়ানসহ আরও অনেকে।

শেষে শিক্ষার্থীদের সনদ প্রদান, নতুন ছবক দান ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অভিভাবক সমাবেশের সমাপ্তি ঘটে।

#পটিয়া #কোরআন_হিফজ #দ্বীনি_শিক্ষা

চেকপোস্ট

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

পটিয়ায় গাউছিয়া ছালেকিয়া হিফজ ও এতিমখানায় ছবক অনুষ্ঠান

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত