মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

খেলা

ফিফা বিশ্বকাপ ২০২৬

সমালোচকদের কড়া জবাব দিলেন আর্জেন্টাইন ডিফেন্ডার

লিসান্দ্রো মার্তিনেজ। ছবি : ফিফা

বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে না পারলেও টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠা আর্জেন্টিনার পারফরম্যান্স নিয়ে গর্বিত ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ। তবে বিশ্বকাপজুড়ে দলটিকে ঘিরে হওয়া সমালোচনা ও বিতর্ককে ‘ঘৃণার প্রচার’ হিসেবে উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

নিজের জন্মস্থান গুয়ালেগুয়েতে ফিরে সমর্থকদের ভালোবাসায় সিক্ত হন ম্যানচেস্টার ইউনাইটেডের এই ডিফেন্ডার। সেখানে আর্জেন্টিনার সমালোচনা নিয়ে মুখ খুলে তিনি বলেন, দলের বিরুদ্ধে অনেক মন্তব্যের কোনো ভিত্তি নেই।

লিসান্দ্রো বলেন, আমার মধ্যে মিশ্র অনুভূতি কাজ করছে। কিছুটা রাগও আছে, কারণ এই ঘৃণা তৈরির কোনো কারণ নেই।

বিশ্বকাপে আর্জেন্টিনার খেলার ধরন, কঠিন ট্যাকল ও কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হয়েছিল। তবে লিসান্দ্রোর দাবি, অনেক মন্তব্যই ফুটবলীয় বিশ্লেষণের সীমা ছাড়িয়ে দলটির অর্জনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে।

তিনি বলেন, আমাদের অহংকারী বলা হয়। কিন্তু আমরা জানি মাঠে আমরা কীভাবে লড়াই করি এবং প্রতিপক্ষকে কতটা সম্মান করি। এসব কথা যারা বলে, তা তাদের সম্পর্কেই বেশি কিছু প্রকাশ করে।

বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ‘মালভিনাস আর্জেন্টিনার’ লেখা পতাকা প্রদর্শন করায়ও সমালোচনার মুখে পড়েছিল আর্জেন্টিনা। ফাইনালের পর খেলোয়াড়দের আচরণ নিয়েও তৈরি হয় বিতর্ক।

পুরস্কার বিতরণের সময় আর্জেন্টাইন খেলোয়াড়দের স্পেনের দিকে পেছন ফিরে দাঁড়িয়ে থাকার ছবি ভাইরাল হয়। অনেকে এটিকে অসম্মান হিসেবে দেখলেও লিসান্দ্রো বিষয়টি ব্যাখ্যা করে বলেন, তারা স্পেনের খেলোয়াড় ও কোচিং স্টাফদের শুভেচ্ছা জানিয়েছিলেন।

তিনি বলেন, আমরা স্পেনকে স্বীকৃতি দিইনি এটা সত্য নয়। আমরা তাদের সম্মান জানিয়েছি। ওই সময় সমর্থকেরা গান করছিলেন, তাই আমরা তাদের দিকে ফিরে ভালোবাসার জবাব দিয়েছি।

নিউ জার্সির ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে ১-০ ব্যবধানে হেরে বিশ্বকাপের শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা। তবে লিসান্দ্রোর বিশ্বাস, মাঠের পারফরম্যান্স দিয়েই ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল দলটি।

তার মতে, কিছু বিতর্ক দিয়ে পুরো বিশ্বকাপে আর্জেন্টিনার অসাধারণ যাত্রাকে ছোট করে দেখা উচিত নয়।

#বিশ্বকাপ২০২৬ #আর্জেন্টিনা #লিসান্দ্রো_মার্তিনেজ

চেকপোস্ট

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

সমালোচকদের কড়া জবাব দিলেন আর্জেন্টাইন ডিফেন্ডার

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত