মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

এফআইআর প্রত্যাহার ও মুক্তির দাবি

নিট আন্দোলন: আবারও দেশজুড়ে বিক্ষোভের হুঁশিয়ারি সিজেপি, কঠোর বার্তা

ছবি : সংগৃহীত

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা নিটের প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগ ঘিরে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ বন্ধের চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে সংগঠনটি দেশজুড়ে নতুন কর্মসূচির ইঙ্গিত দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাংকা অভিযোগ করেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো পুলিশি ব্যবস্থা না নেওয়ার সমঝোতা কার্যকর করা হচ্ছে না।

তিনি দাবি করেন, চুক্তি থাকা সত্ত্বেও বিহার ও পশ্চিমবঙ্গে শত শত শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি দিল্লিতেও আন্দোলনকারীদের বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হচ্ছে।

সিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর অবিলম্বে প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের মুক্তি এবং ভবিষ্যতে নতুন মামলা না করার নিশ্চয়তাও চাওয়া হয়েছে।

আশুতোষ রাংকা বলেন, দাবি পূরণ না হলে সিজেপি আবারও বড় ধরনের আন্দোলনে নামবে। পাশাপাশি সরকারের সঙ্গে হওয়া লিখিত চুক্তি প্রকাশের দাবিও জানিয়েছেন তিনি।

সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস জানান, আন্দোলনের শুরু থেকেই তারা বিক্ষোভকারীদের আইনি সহায়তা দিয়ে আসছেন। তিনি কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জে পি নাড্ডাসহ সংশ্লিষ্টদের দ্রুত শিক্ষার্থীদের মুক্তির আহ্বান জানান।

এদিকে বিহারে শিক্ষার্থী গ্রেপ্তারের ঘটনায় অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরা পাটনায় গিয়ে প্রতিবাদ জানান। তিনি বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদের জন্য শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর ধারা প্রয়োগ গ্রহণযোগ্য নয়।

তিনি দ্রুত সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে হুঁশিয়ারি দেন, শিক্ষার্থীদের মুক্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

নিট পরীক্ষায় কথিত অনিয়মের অভিযোগে গত ২০ জুন আন্দোলন শুরু করে সিজেপি। পরে দীর্ঘ ৩৬ দিনের কর্মসূচির পর সরকারের আশ্বাসে আন্দোলন স্থগিত করা হয়। তবে নতুন করে গ্রেপ্তার ও হয়রানির অভিযোগে আবারও উত্তেজনা তৈরি হয়েছে।

এদিকে ভারতের সুপ্রিম কোর্টও জানিয়েছে, শান্তিপূর্ণ আন্দোলন সাংবিধানিক অধিকার। আন্দোলন চলছে বলেই পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ করা যাবে না বলে মন্তব্য করেছে আদালত।

#নিট_আন্দোলন #ভারত_শিক্ষার্থী #প্রশ্নফাঁস_বিতর্ক

চেকপোস্ট

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

নিট আন্দোলন: আবারও দেশজুড়ে বিক্ষোভের হুঁশিয়ারি সিজেপি, কঠোর বার্তা

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত