মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে সোনাহাট বাজারে মাদকবিরোধী মানববন্ধন

ছবি : চেকপোস্ট

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট বাজারে মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকাল ১০টায় সোনাহাট ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী, অভিভাবক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এর কারণে পরিবারে অশান্তি সৃষ্টি হচ্ছে, অপরাধ বাড়ছে এবং তরুণ প্রজন্ম ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। তাই পরিবার, সমাজ ও দেশ রক্ষায় মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বক্তারা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।

তারা বলেন, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ জরুরি। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই মাদকের বিস্তার রোধ করা সম্ভব।

মানববন্ধন শেষে উপস্থিত সবাই মাদককে ‘না’ বলার এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় নিজ নিজ অবস্থান থেকে কাজ করার শপথ নেন।

#মাদকবিরোধী_অভিযান #সোনাহাট #মাদকমুক্ত_সমাজ #মাদকবিরোধী_অভিযান

চেকপোস্ট

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে সোনাহাট বাজারে মাদকবিরোধী মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট বাজারে মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকাল ১০টায় সোনাহাট ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী, অভিভাবক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এর কারণে পরিবারে অশান্তি সৃষ্টি হচ্ছে, অপরাধ বাড়ছে এবং তরুণ প্রজন্ম ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। তাই পরিবার, সমাজ ও দেশ রক্ষায় মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বক্তারা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।

তারা বলেন, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ জরুরি। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই মাদকের বিস্তার রোধ করা সম্ভব।

মানববন্ধন শেষে উপস্থিত সবাই মাদককে ‘না’ বলার এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় নিজ নিজ অবস্থান থেকে কাজ করার শপথ নেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত