মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

খাদ্যসামগ্রী নিয়ে পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন

টুঙ্গিপাড়ায় ১০০ বন্যাকবলিত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের বন্যাকবলিত ১০০ পরিবারের মাঝে খাদ্যসহায়তা বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৪টায় উপজেলার ৪ নম্বর পাটগাতী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাটগাতী মধ্যপাড়ায় এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন পাটগাতী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুভাষ চন্দ্র বিশ্বাস, ইউপি সদস্য মো. জিয়াউল করিম শেখ নজরুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ত্রাণ হিসেবে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের হাতে চাল, ডাল, আলু, লবণ, পেঁয়াজসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

ইউএনও জহিরুল আলম বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে উপজেলা প্রশাসন সবসময় রয়েছে। এ সহায়তা হয়তো সব সংকট দূর করতে পারবে না, তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ কিছুটা হলেও কমাবে। সরকারের নির্দেশনা অনুযায়ী বন্যাদুর্গত মানুষের জন্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুভাষ চন্দ্র বিশ্বাস বলেন, বন্যার শুরু থেকেই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করা হচ্ছে। উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ভবিষ্যতেও প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।

ত্রাণ পেয়ে উপকারভোগী পরিবারগুলো উপজেলা প্রশাসনের এই উদ্যোগের প্রশংসা করে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

#টুঙ্গিপাড়া #ত্রাণ_বিতরণ #বন্যার্ত_সহায়তা

চেকপোস্ট

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

টুঙ্গিপাড়ায় ১০০ বন্যাকবলিত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের বন্যাকবলিত ১০০ পরিবারের মাঝে খাদ্যসহায়তা বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৪টায় উপজেলার ৪ নম্বর পাটগাতী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাটগাতী মধ্যপাড়ায় এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন পাটগাতী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুভাষ চন্দ্র বিশ্বাস, ইউপি সদস্য মো. জিয়াউল করিম শেখ নজরুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ত্রাণ হিসেবে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের হাতে চাল, ডাল, আলু, লবণ, পেঁয়াজসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

ইউএনও জহিরুল আলম বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে উপজেলা প্রশাসন সবসময় রয়েছে। এ সহায়তা হয়তো সব সংকট দূর করতে পারবে না, তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ কিছুটা হলেও কমাবে। সরকারের নির্দেশনা অনুযায়ী বন্যাদুর্গত মানুষের জন্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুভাষ চন্দ্র বিশ্বাস বলেন, বন্যার শুরু থেকেই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করা হচ্ছে। উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ভবিষ্যতেও প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।

ত্রাণ পেয়ে উপকারভোগী পরিবারগুলো উপজেলা প্রশাসনের এই উদ্যোগের প্রশংসা করে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত