বুধবার, ২৯ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়

বঙ্গভবনে কাজ শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

বঙ্গভবনে কার্যক্রম শুরু করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। ছবি : সংগৃহীত

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার (২৮ জুলাই) প্রথমবারের মতো বঙ্গভবনে এসে তিনি অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করেন।

বেলা ১১টা ৮ মিনিটে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২ এ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায়। পরে পিজিআরের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব খান মো. নূরুল আমিন, প্রেস সচিব মো. সরওয়ার আলম, পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম ও সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

পরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নিজ কার্যালয়ে বঙ্গভবনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন এবং মতবিনিময় করেন। এ সময় কর্মকর্তারা তাকে বঙ্গভবনের ইতিহাস, ঐতিহ্য, বিভিন্ন বিভাগের কার্যক্রম ও গুরুত্বপূর্ণ স্থাপনা সম্পর্কে অবহিত করেন।

বঙ্গভবনে প্রথম দিনের কর্মসূচিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কয়েকটি সারসংক্ষেপ, বাণী ও গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর করেন। পরে তিনি ক্রেডেনশিয়াল হল, দরবার হল ও তোষাখানা পরিদর্শন করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

#বঙ্গভবন #হাফিজউদ্দিনআহমদ #বাংলাদেশরাষ্ট্রপতি

চেকপোস্ট

বুধবার, ২৯ জুলাই ২০২৬

বঙ্গভবনে কাজ শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার (২৮ জুলাই) প্রথমবারের মতো বঙ্গভবনে এসে তিনি অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করেন।

বেলা ১১টা ৮ মিনিটে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২ এ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায়। পরে পিজিআরের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব খান মো. নূরুল আমিন, প্রেস সচিব মো. সরওয়ার আলম, পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম ও সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

পরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নিজ কার্যালয়ে বঙ্গভবনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন এবং মতবিনিময় করেন। এ সময় কর্মকর্তারা তাকে বঙ্গভবনের ইতিহাস, ঐতিহ্য, বিভিন্ন বিভাগের কার্যক্রম ও গুরুত্বপূর্ণ স্থাপনা সম্পর্কে অবহিত করেন।

বঙ্গভবনে প্রথম দিনের কর্মসূচিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কয়েকটি সারসংক্ষেপ, বাণী ও গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর করেন। পরে তিনি ক্রেডেনশিয়াল হল, দরবার হল ও তোষাখানা পরিদর্শন করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত