হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আবদুল জলিলের বিরুদ্ধে মিথ্যা তথ্যের ভিত্তিতে সংবাদ সম্মেলন ও মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৪টায় শায়েস্তাগঞ্জের দাউদনগর বাজারে ‘শায়েস্তাগঞ্জ পৌরবাসী’-এর ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ২৩ জুলাই মহলুলসুনাম এলাকার হাজেরা খাতুন ও তার সহযোগীদের সংবাদ সম্মেলনে সাবেক কাউন্সিলর মো. আবদুল জলিলের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
তারা দাবি করেন, একজন জনপ্রিয় সাবেক জনপ্রতিনিধির সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এসব অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাটিকেও হয়রানিমূলক ও ভিত্তিহীন বলে দাবি করেন তারা।
বক্তারা বলেন, মো. আবদুল জলিল দীর্ঘদিন জনগণের প্রত্যক্ষ ভোটে শায়েস্তাগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে তিনি এলাকার উন্নয়ন, জনকল্যাণ ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রেখেছেন।
তাদের অভিযোগ, একটি ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে তাকে উদ্দেশ্যমূলকভাবে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে।
মানববন্ধন থেকে অবিলম্বে দায়ের করা মামলা প্রত্যাহার, মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা বন্ধ এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জানানো হয়।
অংশগ্রহণকারীরা বলেন, নিরপরাধ কাউকে হয়রানি করা যাবে না। আইন অনুযায়ী সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা সামনে আনতে হবে। অন্যথায় বৃহত্তর শান্তিপূর্ণ কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধন শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়। এ সময় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬