মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
চেকপোস্ট

ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ আটক কথিত মাদক ব্যবসায়ী, অভিযানে পুলিশের সাফল্য

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকায় মুরগির দোকানের আড়ালে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগে মর্জিনা আক্তার ওরফে ‘গেন্দি’ (৪০) নামে এক নারীকে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোনাহাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে একটি মুরগির দোকানে তল্লাশি চালিয়ে অভিযুক্তের কাছ থেকে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নেওয়া হয়।স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, অভিযুক্ত দীর্ঘদিন ধরে মুরগির দোকানকে আড়াল হিসেবে ব্যবহার করে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তবে এ অভিযোগের বিষয়ে গ্রেফতার হওয়া ব্যক্তির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।ভূরুঙ্গামারী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে সাধারণ মানুষকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করারও আহ্বান জানানো হয়েছে।

ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ আটক কথিত মাদক ব্যবসায়ী, অভিযানে পুলিশের সাফল্য