ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মানবিক সহায়তার অংশ হিসেবে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) ৫০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।
মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) দুপুর ১২টায় সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের বৈকারী (দক্ষিণ পাড়া) সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও অসহায় পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক কাজী আশিকুর রহমান।
এ সময় ৫০টি পরিবারের প্রত্যেককে ৫ কেজি চাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি ডাল, ১ কেজি চিড়া ও গুড়সহ শুকনা খাদ্য সামগ্রী দেওয়া হয়।
ত্রাণ বিতরণকালে অধিনায়ক কাজী আশিকুর রহমান বলেন, দেশের যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে মানুষের পাশে দাঁড়াতে বিজিবি অঙ্গীকারবদ্ধ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দুর্গত মানুষের জীবন, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে উদ্ধার, ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্যোগকালীন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।

বুধবার, ২৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬