মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মানবিকতা নিশ্চিতের আহ্বান

চিরিরবন্দর ও খানসামার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কঠোর নির্দেশনা

ছবি : চেকপোস্ট

দিনাজপুরের চিরিরবন্দর ও খানসামা উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জনগণকে আন্তরিকতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে সেবা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি সেবা প্রদানে কোনো ধরনের অসৌজন্যমূলক আচরণ, হয়রানি বা বৈষম্য বরদাশত করা হবে না বলেও জানানো হয়েছে।

এক নির্দেশনায় বলা হয়েছে, সরকারি সেবা জনগণের সাংবিধানিক অধিকার। তাই প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে স্বচ্ছতা, জবাবদিহিতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনগণের আস্থা অর্জনে সব সরকারি প্রতিষ্ঠানকে জনবান্ধব ও জবাবদিহিমূলকভাবে পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, উপজেলা প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্স, ভূমি অফিস, কৃষি, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি দপ্তরে সরকারি প্রকল্প, ভাতা, অনুদান, সেবা বা সহায়তার নামে ঘুষ গ্রহণ, অবৈধ লেনদেন ও দুর্নীতিমূলক কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম বা অনৈতিক সুবিধা গ্রহণের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন ও সরকারি বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

এ ছাড়া দায়িত্বে অবহেলা, ক্ষমতার অপব্যবহার এবং জনগণকে হয়রানির অভিযোগের ক্ষেত্রেও কঠোর অবস্থানের কথা জানানো হয়েছে। সেবা নিতে আসা নাগরিকদের সম্মানজনক ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।

জনগণের আস্থা, প্রশাসনের স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠায় দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সতর্ক থেকে দায়িত্ব পালনের জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

#খানসামা #চিরিরবন্দর #জনসেবা

চেকপোস্ট

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

চিরিরবন্দর ও খানসামার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কঠোর নির্দেশনা

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

দিনাজপুরের চিরিরবন্দর ও খানসামা উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জনগণকে আন্তরিকতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে সেবা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি সেবা প্রদানে কোনো ধরনের অসৌজন্যমূলক আচরণ, হয়রানি বা বৈষম্য বরদাশত করা হবে না বলেও জানানো হয়েছে।

এক নির্দেশনায় বলা হয়েছে, সরকারি সেবা জনগণের সাংবিধানিক অধিকার। তাই প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে স্বচ্ছতা, জবাবদিহিতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনগণের আস্থা অর্জনে সব সরকারি প্রতিষ্ঠানকে জনবান্ধব ও জবাবদিহিমূলকভাবে পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, উপজেলা প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্স, ভূমি অফিস, কৃষি, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি দপ্তরে সরকারি প্রকল্প, ভাতা, অনুদান, সেবা বা সহায়তার নামে ঘুষ গ্রহণ, অবৈধ লেনদেন ও দুর্নীতিমূলক কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম বা অনৈতিক সুবিধা গ্রহণের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন ও সরকারি বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

এ ছাড়া দায়িত্বে অবহেলা, ক্ষমতার অপব্যবহার এবং জনগণকে হয়রানির অভিযোগের ক্ষেত্রেও কঠোর অবস্থানের কথা জানানো হয়েছে। সেবা নিতে আসা নাগরিকদের সম্মানজনক ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।

জনগণের আস্থা, প্রশাসনের স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠায় দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সতর্ক থেকে দায়িত্ব পালনের জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত