শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

হবিগঞ্জ হামলার নিন্দা, সন্ত্রাসের অভিযোগ

ছাত্রদল ও যুবদল বর্তমানে অতীতের ছাত্রলীগের মতোই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িছে: শিবির সভাপতি

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। ছবি : সংগৃহীত

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করেছেন, ছাত্রদল ও যুবদল বর্তমানে অতীতের ছাত্রলীগের মতোই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। তিনি বলেন, ছাত্রলীগ ও ছাত্রদলের রাজনীতি এখন একই মুদ্রার এপিঠ-ওপিঠে পরিণত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) এক সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন। এ সময় হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান তিনি।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, একটি শান্তিপূর্ণ কর্মসূচিকে কেন্দ্র করে যেভাবে হামলার ঘটনা ঘটেছে, তা অত্যন্ত নিন্দনীয়। তিনি অভিযোগ করেন, হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর দেশীয় অস্ত্র ও লোহার রড নিয়ে হামলা চালানো হয়েছে। এতে প্রায় ১৫ জন আহত হয়েছেন এবং আলিফ নামে এক কর্মীর একটি চোখের দৃষ্টিশক্তি হারানোর ঘটনা ঘটেছে।

তিনি আরও অভিযোগ করেন, এনসিপির নেতাদের থানায় যাওয়া ঠেকাতে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

শিবির সভাপতি বলেন, জুলাই-পরবর্তী বাংলাদেশে ক্ষমতার প্রভাব দেখিয়ে সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার দাবি, ছাত্রদল তাদের কর্মকাণ্ডের মাধ্যমে ছাত্রলীগের পুরোনো সংস্কৃতির পুনরাবৃত্তি করছে।

দেশের সার্বিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, রাজনৈতিক সহিংসতা ও দখলদারিত্বের সংস্কৃতি থেকে বের হয়ে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

তিনি আরও দাবি করেন, ছাত্রদল জুলাই আন্দোলনের চেতনার কথা বললেও বাস্তবে তা ধারণ করছে না। জনগণের মূল সমস্যা আড়াল করতে বিভিন্ন ইস্যু সামনে আনা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

#ছাত্রদল #হবিগঞ্জহামলা #রাজনৈতিকসহিংসতা

চেকপোস্ট

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ছাত্রদল ও যুবদল বর্তমানে অতীতের ছাত্রলীগের মতোই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িছে: শিবির সভাপতি

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করেছেন, ছাত্রদল ও যুবদল বর্তমানে অতীতের ছাত্রলীগের মতোই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। তিনি বলেন, ছাত্রলীগ ও ছাত্রদলের রাজনীতি এখন একই মুদ্রার এপিঠ-ওপিঠে পরিণত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) এক সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন। এ সময় হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান তিনি।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, একটি শান্তিপূর্ণ কর্মসূচিকে কেন্দ্র করে যেভাবে হামলার ঘটনা ঘটেছে, তা অত্যন্ত নিন্দনীয়। তিনি অভিযোগ করেন, হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর দেশীয় অস্ত্র ও লোহার রড নিয়ে হামলা চালানো হয়েছে। এতে প্রায় ১৫ জন আহত হয়েছেন এবং আলিফ নামে এক কর্মীর একটি চোখের দৃষ্টিশক্তি হারানোর ঘটনা ঘটেছে।

তিনি আরও অভিযোগ করেন, এনসিপির নেতাদের থানায় যাওয়া ঠেকাতে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

শিবির সভাপতি বলেন, জুলাই-পরবর্তী বাংলাদেশে ক্ষমতার প্রভাব দেখিয়ে সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার দাবি, ছাত্রদল তাদের কর্মকাণ্ডের মাধ্যমে ছাত্রলীগের পুরোনো সংস্কৃতির পুনরাবৃত্তি করছে।

দেশের সার্বিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, রাজনৈতিক সহিংসতা ও দখলদারিত্বের সংস্কৃতি থেকে বের হয়ে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

তিনি আরও দাবি করেন, ছাত্রদল জুলাই আন্দোলনের চেতনার কথা বললেও বাস্তবে তা ধারণ করছে না। জনগণের মূল সমস্যা আড়াল করতে বিভিন্ন ইস্যু সামনে আনা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত