ভাষা বা বক্তব্যের কারণে কারও গায়ে হাত তোলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি বলেন, রাজনৈতিক ভাষা ও শব্দচয়নে দায়িত্বশীলতা যেমন প্রয়োজন, তেমনি কোনো বক্তব্যের জবাবে সহিংসতার পথও গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, হবিগঞ্জে এনসিপির নেতাদের ওপর হামলার ঘটনায় অনেকেই আহত হয়েছেন। কোনো বক্তব্য তখনই আইনের আওতায় আসবে, যখন তা সহিংসতা উসকে দেয়, দাঙ্গা সৃষ্টি করে বা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে।
ব্যারিস্টার ফুয়াদের মতে, কটূক্তি বা অসৌজন্যমূলক বক্তব্যকে রাজনৈতিক সংস্কৃতি ও আলোচনার মাধ্যমে মোকাবিলা করা উচিত। কোনো দলের কর্মসূচি পছন্দ না হলেই বাধা দেওয়া বা শক্তির প্রদর্শন গণতন্ত্রের অংশ হতে পারে না।
তিনি বলেন, শক্তির ব্যবহার নয়, বরং শক্তিকে নিয়ন্ত্রণ করার মধ্যেই গণতন্ত্রের চর্চা রয়েছে।
ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হয়ে ভবিষ্যতের শাসনব্যবস্থা নিয়ে নিজেদের মধ্যে বোঝাপড়া তৈরি করার আহ্বান জানান তিনি।
অনলাইন ও রাজনৈতিক বক্তব্যের বিষয়ে তিনি বলেন, দীর্ঘ সময় ধরে তরুণরা সুস্থ মতপ্রকাশের চর্চা থেকে বঞ্চিত হয়েছে। তাই শুধু শাস্তি নয়, রাজনৈতিক শিক্ষা, সংস্কৃতি ও আলোচনার মাধ্যমেও পরিবর্তন আনতে হবে।
তিনি আরও বলেন, ভিন্নমত সহ্য করার দায়িত্ব ক্ষমতাসীনদের ওপরই সবচেয়ে বেশি।

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬