শুক্রবার, ১২ জুন ২০২৬
চেকপোস্ট

প্রান্তিক খামারিদের মাঝে ৬০০ হাঁসের বাচ্চা বিতরণ করল ব্রাক

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রান্তিক নারী ও পুরুষ খামারিদের অর্থনৈতিক স্বাবলম্বিতা এবং পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ করেছে ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচি।বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ২টায় উপজেলার গিমাডাঙ্গাস্থ ব্র্যাক কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সরদার। তিনি অংশগ্রহণকারীদের হাঁস পালন, রোগ প্রতিরোধ, টিকাদান এবং এ খাতের সম্ভাবনা সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন। পাশাপাশি জনকল্যাণমূলক এ উদ্যোগের জন্য ব্র্যাককে ধন্যবাদ জানান।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের গোপালগঞ্জ জেলা ব্যবস্থাপক মো. আব্দুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ বিশ্বাস, ভেটেরিনারি সার্জন ডা. শিমুল কুমার প্রামাণিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।বক্তারা বলেন, স্বল্প পুঁজিতে হাঁস পালন গ্রামীণ জনগোষ্ঠীর জন্য লাভজনক আয়ের উৎস হতে পারে। এ ধরনের উদ্যোগ প্রান্তিক খামারিদের অর্থনৈতিক উন্নয়ন এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।অনুষ্ঠান শেষে ৩০ জন উপকারভোগীর প্রত্যেককে ২০টি করে মোট ৬০০টি খাকি ক্যাম্পবেল জাতের হাঁসের বাচ্চা বিনামূল্যে বিতরণ করা হয়। হাঁসের বাচ্চা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং ব্র্যাকের এই উদ্যোগকে স্বাগত জানান। ব্র্যাক জানায়, কৃষিভিত্তিক উৎপাদন বৃদ্ধি, গ্রামীণ জীবিকায়ন উন্নয়ন এবং খামারিদের আর্থিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এ সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রান্তিক খামারিদের মাঝে ৬০০ হাঁসের বাচ্চা বিতরণ করল ব্রাক