বুধবার, ১৯ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

চেয়ারম্যানের উপস্থিতি ঘিরে বিরোধ

কালাইয়ে পুনট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অফিসকক্ষে থাপ্পড়

পুনট উচ্চ বিদ্যালয় ছবি

জয়পুরহাটের কালাই উপজেলার পুনট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান ফকিরকে অফিসকক্ষে ঢুকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে। বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে বিদ্যালয়ের অফিসকক্ষে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৮ আগস্ট) দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশে কালাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ফকিরের উপস্থিতিকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়।

বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ১০ থেকে ১২ জনের একটি দল হঠাৎ করে প্রধান শিক্ষকের অফিস কক্ষে প্রবেশ করে। এরপর প্রধান শিক্ষক কিছু বুঝে ওঠার আগেই তাকে থাপ্পড় মারা হয় বলে অভিযোগ করা হয়েছে।

প্রধান শিক্ষক মতিয়ার রহমান ফকির বলেন, অভিভাবক সমাবেশে তিনি শুধু বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিকেই আমন্ত্রণ জানিয়েছিলেন। সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ফকিরকে তিনি দাওয়াত দেননি। অনুষ্ঠানে তিনি হঠাৎ উপস্থিত হলে তাকে বের করে দেওয়া সম্ভব হয়নি।

তিনি আরও অভিযোগ করেন, ওই ঘটনার জেরে বুধবার সকালে পাইকপাড়া গ্রামের ইয়াকুব আলী ফকিরের ছেলে ইয়াসীন আলীসহ ১০-১২ জনের একটি দল তার অফিস কক্ষে প্রবেশ করে এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে থাপ্পড় মারে।

এ ঘটনায় বিদ্যালয় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

ঘটনার বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য ও আইনগত পদক্ষেপের বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।

#জয়পুরহাট #কালাই #বিদ্যালয়েহামলা

চেকপোস্ট

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

কালাইয়ে পুনট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অফিসকক্ষে থাপ্পড়

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

জয়পুরহাটের কালাই উপজেলার পুনট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান ফকিরকে অফিসকক্ষে ঢুকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে। বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে বিদ্যালয়ের অফিসকক্ষে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৮ আগস্ট) দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশে কালাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ফকিরের উপস্থিতিকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়।

বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ১০ থেকে ১২ জনের একটি দল হঠাৎ করে প্রধান শিক্ষকের অফিস কক্ষে প্রবেশ করে। এরপর প্রধান শিক্ষক কিছু বুঝে ওঠার আগেই তাকে থাপ্পড় মারা হয় বলে অভিযোগ করা হয়েছে।

প্রধান শিক্ষক মতিয়ার রহমান ফকির বলেন, অভিভাবক সমাবেশে তিনি শুধু বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিকেই আমন্ত্রণ জানিয়েছিলেন। সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ফকিরকে তিনি দাওয়াত দেননি। অনুষ্ঠানে তিনি হঠাৎ উপস্থিত হলে তাকে বের করে দেওয়া সম্ভব হয়নি।

তিনি আরও অভিযোগ করেন, ওই ঘটনার জেরে বুধবার সকালে পাইকপাড়া গ্রামের ইয়াকুব আলী ফকিরের ছেলে ইয়াসীন আলীসহ ১০-১২ জনের একটি দল তার অফিস কক্ষে প্রবেশ করে এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে থাপ্পড় মারে।

এ ঘটনায় বিদ্যালয় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

ঘটনার বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য ও আইনগত পদক্ষেপের বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত