বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন

২১ আগস্ট বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ: চিফ হুইপ

বক্তব্য দিচ্ছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ছবি : সংগৃহীত

দেশের ২৩তম রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান আগামী শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে সংসদ সচিবালয়ে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

চিফ হুইপ বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে সব সংসদ সদস্যের কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য ভোট চাওয়া হয়েছে। গণতন্ত্রকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যেই এই প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে দেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হবে। এটি হবে একটি গুরুত্বপূর্ণ মাহেন্দ্রক্ষণ।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ভোট দেবেন ৩৪৯ জন সংসদ সদস্য।

উল্লেখ্য, গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর সংবিধান অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

#বাংলাদেশ_রাজনীতি #রাষ্ট্রপতি_নির্বাচন #বঙ্গভবন

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

২১ আগস্ট বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ: চিফ হুইপ

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

দেশের ২৩তম রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান আগামী শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে সংসদ সচিবালয়ে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

চিফ হুইপ বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে সব সংসদ সদস্যের কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য ভোট চাওয়া হয়েছে। গণতন্ত্রকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যেই এই প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে দেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হবে। এটি হবে একটি গুরুত্বপূর্ণ মাহেন্দ্রক্ষণ।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ভোট দেবেন ৩৪৯ জন সংসদ সদস্য।

উল্লেখ্য, গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর সংবিধান অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত