বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

খেলা

হাসানের রেকর্ড অগ্রগতি

অস্ট্রেলিয়া জয়ের পর র‍্যাঙ্কিংয়ে উড়লেন হাসান মাহমুদ

হাসান মাহমুদ। ছবি : এএফপি

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের পর আইসিসি র‍্যাঙ্কিংয়েও সুখবর পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ডারউন টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ২৬ ধাপ এগিয়েছেন পেসার হাসান মাহমুদ।

বুধবার প্রকাশিত সর্বশেষ টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ক্রিকেটারদের এই উন্নতি দেখা গেছে।

ডারউনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে এটি ছিল বাংলাদেশের প্রথম টেস্ট জয়। ব্যাট ও বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ে পড়েছে সেই সাফল্যের প্রভাব।

শান্ত-মুমিনুলের উন্নতি

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ৮৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এর ফলে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে ২০তম স্থানে উঠে এসেছেন তিনি।

অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হকও উন্নতি করেছেন। পাঁচ ধাপ এগিয়ে তিনি এখন ৩১তম স্থানে রয়েছেন।

ব্যাটারদের শীর্ষ তালিকায়ও পরিবর্তন এসেছে। ইংল্যান্ডের হ্যারি ব্রুক আবারও শীর্ষস্থান ফিরে পেয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন জো রুট এবং তৃতীয় স্থানে আছেন স্টিভ স্মিথ।

হাসানের দুর্দান্ত উত্থান

ডারউন টেস্টে ম্যাচসেরা পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন হাসান মাহমুদ। দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে তিনি ২৬ ধাপ এগিয়ে টেস্ট বোলারদের তালিকায় ৩৮তম স্থানে উঠে এসেছেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে বাংলাদেশের পেসাররা সব ১০ উইকেট তুলে নিয়েছিলেন। সেই আক্রমণের নেতৃত্বে ছিলেন হাসান।

এদিকে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেওয়া মেহেদী হাসান মিরাজও র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। তিন ধাপ এগিয়ে তিনি এখন ২৪তম স্থানে।

টেস্ট বোলারদের শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের যশপ্রীত বুমরা।

আগামী শনিবার ম্যাকেতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এই ম্যাচে ড্র করতে পারলেই অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের নতুন ইতিহাস গড়বে বাংলাদেশ।

#বাংলাদেশ_ক্রিকেট #হাসান_মাহমুদ #আইসিসি_র‍্যাঙ্কিং

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

অস্ট্রেলিয়া জয়ের পর র‍্যাঙ্কিংয়ে উড়লেন হাসান মাহমুদ

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের পর আইসিসি র‍্যাঙ্কিংয়েও সুখবর পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ডারউন টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ২৬ ধাপ এগিয়েছেন পেসার হাসান মাহমুদ।

বুধবার প্রকাশিত সর্বশেষ টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ক্রিকেটারদের এই উন্নতি দেখা গেছে।

ডারউনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে এটি ছিল বাংলাদেশের প্রথম টেস্ট জয়। ব্যাট ও বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ে পড়েছে সেই সাফল্যের প্রভাব।

শান্ত-মুমিনুলের উন্নতি

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ৮৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এর ফলে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে ২০তম স্থানে উঠে এসেছেন তিনি।

অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হকও উন্নতি করেছেন। পাঁচ ধাপ এগিয়ে তিনি এখন ৩১তম স্থানে রয়েছেন।

ব্যাটারদের শীর্ষ তালিকায়ও পরিবর্তন এসেছে। ইংল্যান্ডের হ্যারি ব্রুক আবারও শীর্ষস্থান ফিরে পেয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন জো রুট এবং তৃতীয় স্থানে আছেন স্টিভ স্মিথ।

হাসানের দুর্দান্ত উত্থান

ডারউন টেস্টে ম্যাচসেরা পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন হাসান মাহমুদ। দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে তিনি ২৬ ধাপ এগিয়ে টেস্ট বোলারদের তালিকায় ৩৮তম স্থানে উঠে এসেছেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে বাংলাদেশের পেসাররা সব ১০ উইকেট তুলে নিয়েছিলেন। সেই আক্রমণের নেতৃত্বে ছিলেন হাসান।

এদিকে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেওয়া মেহেদী হাসান মিরাজও র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। তিন ধাপ এগিয়ে তিনি এখন ২৪তম স্থানে।

টেস্ট বোলারদের শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের যশপ্রীত বুমরা।

আগামী শনিবার ম্যাকেতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এই ম্যাচে ড্র করতে পারলেই অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের নতুন ইতিহাস গড়বে বাংলাদেশ।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত