বুধবার, ১৯ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

চলবে নজরদারি

সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‍্যাবের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

ছবি : চেকপোস্ট

সাতক্ষীরার ‘সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিক’-এ অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বৈধ অনুমোদন ও লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটির সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুর ৩টার দিকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-৬-এর কোম্পানি কমান্ডার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ জানান, কোনো ধরনের বৈধ কাগজপত্র ও স্বাস্থ্য বিভাগের অনুমোদন ছাড়াই ক্লিনিকটি পরিচালিত হচ্ছিল এমন তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের সঙ্গে যৌথভাবে অভিযান চালানো হয়।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। এ সময় সংশ্লিষ্ট আইনে ক্লিনিকের প্রতিনিধি মো. আক্কাস হোসেনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযান শেষে ক্লিনিকটির সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

র‍্যাব ও জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে অননুমোদিত ও অবৈধ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

#স্বাস্থ্যসেবা #র‍্যাবঅভিযান #সাতক্ষীরা

চেকপোস্ট

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‍্যাবের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

সাতক্ষীরার ‘সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিক’-এ অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বৈধ অনুমোদন ও লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটির সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুর ৩টার দিকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-৬-এর কোম্পানি কমান্ডার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ জানান, কোনো ধরনের বৈধ কাগজপত্র ও স্বাস্থ্য বিভাগের অনুমোদন ছাড়াই ক্লিনিকটি পরিচালিত হচ্ছিল এমন তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের সঙ্গে যৌথভাবে অভিযান চালানো হয়।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। এ সময় সংশ্লিষ্ট আইনে ক্লিনিকের প্রতিনিধি মো. আক্কাস হোসেনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযান শেষে ক্লিনিকটির সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

র‍্যাব ও জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে অননুমোদিত ও অবৈধ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত