মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
চেকপোস্ট

সৈয়দপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল বিতরণ বিলকিস ইসলাম এমপির মানবিক উদ্যোগ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও দুস্থ নারী-পুরুষদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত অর্থ বিতরণ করা হয়েছে নীলফামারীর সৈয়দপুরে।জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম শনিবার (১৩ জুন) বিকেলে সৈয়দপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সহায়তা বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।সৈয়দপুর উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপি নেতা ও কামারপুকুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শওকত হায়াত শাহ।এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।অনুষ্ঠানে বিলকিস ইসলাম তিন শতাধিক উপকারভোগী নারী-পুরুষের হাতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ তুলে দেন। তিনি বলেন, জনগণের সেবা ও উন্নয়নে সরকারের দেওয়া দায়িত্ব তিনি নিষ্ঠার সঙ্গে পালন করে যাবেন এবং এলাকার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার জন্য সবার সহযোগিতা কামনা করেন।

সৈয়দপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল বিতরণ বিলকিস ইসলাম এমপির মানবিক উদ্যোগ