শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

সমাধিতে পুষ্পস্তবক অর্পণ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নবনির্বাচিত রাষ্ট্রপতির

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা নিবেদন। ছবি : সংগৃহীত

শপথ গ্রহণের আগেই বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজ শেষে দুপুর ২টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে তিনি শ্রদ্ধা জানান। এর মধ্য দিয়েই রাষ্ট্রপতি হিসেবে তার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে বলে জানানো হয়েছে।

এ সময় সংসদ সদস্য কামরুজ্জামান রতন এবং নবনির্বাচিত রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব ইউনুস আলী উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুলের আগমনকে ঘিরে জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

শ্রদ্ধা নিবেদনের সময় নিরাপত্তা বেষ্টনীর বাইরে থাকা বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান। তারা হাত নেড়ে তাকে স্বাগত জানান।

#বাংলাদেশরাজনীতি #মির্জাফখরুল #জিয়াউররহমান

চেকপোস্ট

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নবনির্বাচিত রাষ্ট্রপতির

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

শপথ গ্রহণের আগেই বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজ শেষে দুপুর ২টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে তিনি শ্রদ্ধা জানান। এর মধ্য দিয়েই রাষ্ট্রপতি হিসেবে তার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে বলে জানানো হয়েছে।

এ সময় সংসদ সদস্য কামরুজ্জামান রতন এবং নবনির্বাচিত রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব ইউনুস আলী উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুলের আগমনকে ঘিরে জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

শ্রদ্ধা নিবেদনের সময় নিরাপত্তা বেষ্টনীর বাইরে থাকা বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান। তারা হাত নেড়ে তাকে স্বাগত জানান।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত