শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

শহরে পরিচ্ছন্নতা অভিযান

টুঙ্গিপাড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

ছবি : চেকপোস্ট

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে টুঙ্গিপাড়া পৌর বাস টার্মিনাল এলাকায় বনজ ও ফলজ বিভিন্ন প্রজাতির প্রায় দুই শতাধিক চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে শহরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ জসিম উদ্দিন, এস এম গোলাম কিবরিয়া সাগর, আব্দুর রশিদ মল্লিকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধিতে বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রতিষ্ঠাবার্ষিকীর মতো বিশেষ দিনে সামাজিক ও পরিবেশবান্ধব কর্মসূচি আয়োজন মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তারা আরও বলেন, মানুষের কল্যাণ ও পরিবেশ সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

#টুঙ্গিপাড়া_খবর #বৃক্ষরোপণ_কর্মসূচি #স্বেচ্ছাসেবকদল

চেকপোস্ট

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

টুঙ্গিপাড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে টুঙ্গিপাড়া পৌর বাস টার্মিনাল এলাকায় বনজ ও ফলজ বিভিন্ন প্রজাতির প্রায় দুই শতাধিক চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে শহরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ জসিম উদ্দিন, এস এম গোলাম কিবরিয়া সাগর, আব্দুর রশিদ মল্লিকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধিতে বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রতিষ্ঠাবার্ষিকীর মতো বিশেষ দিনে সামাজিক ও পরিবেশবান্ধব কর্মসূচি আয়োজন মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তারা আরও বলেন, মানুষের কল্যাণ ও পরিবেশ সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত