গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গাঁজা সেবনের দায়ে লিটন মন্ডল (২১) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ২০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট ২০২৬) দুপুরে উপজেলার হিরণ ইউনিয়নের তারাশী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাগুফতা হকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা দেওয়া হয়।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গোপালগঞ্জের পরিদর্শক খোরশেদ আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত লিটন মন্ডল তারাশী গ্রামের লিখন মন্ডলের ছেলে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, গাঁজা সেবনের সময় লিটন মন্ডলকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কোটালীপাড়াকে মাদকমুক্ত রাখতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬