শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

হাইকোর্টে রিট নিষ্পত্তি

আইনি জটিলতায় স্থগিত খুলনা চেম্বার নির্বাচন

ছবি : খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির

আইনি জটিলতার কারণে স্থগিত করা হয়েছে খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ এর সব কার্যক্রম।

বৃহস্পতিবার (২০ আগস্ট) নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. শাহিনুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ সংক্রান্ত বিষয়ে হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন (মামলা নম্বর-৮৭৯১/২০২৬) বিচারাধীন রয়েছে।

মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব কার্যক্রম স্থগিত থাকবে বলে জানানো হয়েছে।

নির্বাচন বোর্ডের এ সিদ্ধান্তের অনুলিপি বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক, খুলনার বিভাগীয় কমিশনার, চেম্বার প্রশাসক, নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

#খুলনা_চেম্বার #নির্বাচন_স্থগিত #আইনি_জটিলতা

চেকপোস্ট

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

আইনি জটিলতায় স্থগিত খুলনা চেম্বার নির্বাচন

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

আইনি জটিলতার কারণে স্থগিত করা হয়েছে খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ এর সব কার্যক্রম।

বৃহস্পতিবার (২০ আগস্ট) নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. শাহিনুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ সংক্রান্ত বিষয়ে হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন (মামলা নম্বর-৮৭৯১/২০২৬) বিচারাধীন রয়েছে।

মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব কার্যক্রম স্থগিত থাকবে বলে জানানো হয়েছে।

নির্বাচন বোর্ডের এ সিদ্ধান্তের অনুলিপি বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক, খুলনার বিভাগীয় কমিশনার, চেম্বার প্রশাসক, নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত