ঈদুল আজহার তৃতীয় দিনে দিনাজপুরের চিরিরবন্দরে অনুষ্ঠিত ৭ কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বীরগঞ্জ উপজেলার কৃতি সন্তান হানিফ।ঈদের আনন্দঘন পরিবেশে Student Association of Chirirbandar (SAC) এর উদ্যোগে এই ব্যতিক্রমধর্মী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। আয়োজনটি সফল করতে সংগঠনের সদস্য হাবিব লাবু, রুকুনুজ্জামান রোকনসহ সংশ্লিষ্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।প্রতিযোগিতায় দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক প্রতিযোগী অংশ নেন। শুরু থেকেই উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দর্শকদের উচ্ছ্বাসে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮ নম্বর ভোগনগর ইউনিয়নের কালাপুকুর গ্রামের হানিফ অসাধারণ শারীরিক সক্ষমতা, ধৈর্য ও কৌশলের মাধ্যমে ৭ কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রথম স্থান অর্জন করেন।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আক্তারুজ্জামান। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তরুণদের খেলাধুলার প্রতি আরও আগ্রহী হওয়ার আহ্বান জানান।তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।জয়ের পর হানিফ বলেন, এই অর্জন তাকে আরও অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতে বড় পরিসরে অংশ নিয়ে দেশের সুনাম বয়ে আনতে চান।স্থানীয়রা তার এ সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে আরও বড় সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করেছেন।