সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

খানসামায় নারী নির্যাতন ও মাদক মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

দিনাজপুরের খানসামায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা পৃথক দুটি মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের দিনাজপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।খানসামা থানা পুলিশ সূত্রে জানা যায়, ৩ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় মানিক নামে এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়।অন্যদিকে, ৪ অক্টোবর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় খানসামা থানায় আরেকটি মামলা করা হয়। এ মামলায় মো. আকতারুজ্জামান নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ জানায়, আকতারুজ্জামানকে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দুই আসামিকে প্রয়োজনীয় পুলিশি নিরাপত্তায় দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতের পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাছেদ সরদার পৃথক দুটি মামলায় দুই আসামিকে গ্রেপ্তার ও আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

খানসামায় নারী নির্যাতন ও মাদক মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ