বুধবার, ২৯ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

চলতি বছরে প্রাণ দিলেন ১৬ সেনা

গাজা যুদ্ধের চাপে ইসরায়েলি সেনাদের আত্মহত্যা বাড়ছে

ইসরায়েলের সামরিক বাহিনীর সদস্য। ছবি : সংগৃহীত

গাজায় দীর্ঘস্থায়ী যুদ্ধ ও তীব্র মানসিক চাপের কারণে ইসরায়েলি সামরিক বাহিনীতে আত্মহত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত অন্তত ১৬ জন সেনা আত্মহননের পথ বেছে নিয়েছেন।

বুধবার (২৯ জুলাই) ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, আত্মহত্যা করা ১৬ সেনার মধ্যে সাম্প্রতিক দুই দিনেই দুই নারী সেনা নিজেদের জীবন শেষ করেছেন।

নিহত দুই নারী সেনার একজন মিশর সীমান্তের কাছে ‘বারদেলাস ব্যাটালিয়নে’ দায়িত্ব পালন করছিলেন। অন্যজন তেল আবিবের কাছে ‘গ্লিলট’ ঘাঁটির গোয়েন্দা বিভাগে কর্মরত ছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, গোয়েন্দা বিভাগে কর্মরত ওই সেনা তীব্র মানসিক অবসাদের কারণে সামরিক দায়িত্ব থেকে অব্যাহতি বা কাজের চাপ কমানোর আবেদন করেছিলেন। তবে তার আবেদন গ্রহণ করা হয়নি বলে জানানো হয়েছে।

দুই আত্মহত্যার ঘটনায় পৃথক তদন্ত শুরু করেছে ইসরায়েলের মিলিটারি পুলিশ।

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, গাজায় চলমান সামরিক অভিযান, লেবাননের যুদ্ধ পরিস্থিতি এবং পশ্চিম তীরসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিনের দায়িত্ব পালনের কারণে সেনাদের ওপর মানসিক চাপ বাড়ছে।

এর আগে ২০২৫ সালে কর্মরত ইসরায়েলি সেনাদের মধ্যে অন্তত ২২টি আত্মহত্যার ঘটনা রেকর্ড করা হয়েছিল, যা গত ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ বলে উল্লেখ করা হয়।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় যুদ্ধক্ষেত্রে থাকা, সহিংসতা প্রত্যক্ষ করা এবং যুদ্ধের মানসিক প্রভাব সেনাদের মধ্যে গভীর মানসিক সংকট তৈরি করছে।

#ইসরায়েল #গাজা_যুদ্ধ #সেনাদের_মানসিক_চাপ

চেকপোস্ট

বুধবার, ২৯ জুলাই ২০২৬

গাজা যুদ্ধের চাপে ইসরায়েলি সেনাদের আত্মহত্যা বাড়ছে

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

গাজায় দীর্ঘস্থায়ী যুদ্ধ ও তীব্র মানসিক চাপের কারণে ইসরায়েলি সামরিক বাহিনীতে আত্মহত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত অন্তত ১৬ জন সেনা আত্মহননের পথ বেছে নিয়েছেন।

বুধবার (২৯ জুলাই) ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, আত্মহত্যা করা ১৬ সেনার মধ্যে সাম্প্রতিক দুই দিনেই দুই নারী সেনা নিজেদের জীবন শেষ করেছেন।

নিহত দুই নারী সেনার একজন মিশর সীমান্তের কাছে ‘বারদেলাস ব্যাটালিয়নে’ দায়িত্ব পালন করছিলেন। অন্যজন তেল আবিবের কাছে ‘গ্লিলট’ ঘাঁটির গোয়েন্দা বিভাগে কর্মরত ছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, গোয়েন্দা বিভাগে কর্মরত ওই সেনা তীব্র মানসিক অবসাদের কারণে সামরিক দায়িত্ব থেকে অব্যাহতি বা কাজের চাপ কমানোর আবেদন করেছিলেন। তবে তার আবেদন গ্রহণ করা হয়নি বলে জানানো হয়েছে।

দুই আত্মহত্যার ঘটনায় পৃথক তদন্ত শুরু করেছে ইসরায়েলের মিলিটারি পুলিশ।

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, গাজায় চলমান সামরিক অভিযান, লেবাননের যুদ্ধ পরিস্থিতি এবং পশ্চিম তীরসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিনের দায়িত্ব পালনের কারণে সেনাদের ওপর মানসিক চাপ বাড়ছে।

এর আগে ২০২৫ সালে কর্মরত ইসরায়েলি সেনাদের মধ্যে অন্তত ২২টি আত্মহত্যার ঘটনা রেকর্ড করা হয়েছিল, যা গত ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ বলে উল্লেখ করা হয়।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় যুদ্ধক্ষেত্রে থাকা, সহিংসতা প্রত্যক্ষ করা এবং যুদ্ধের মানসিক প্রভাব সেনাদের মধ্যে গভীর মানসিক সংকট তৈরি করছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত