বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রে তেলের মজুত কমে যাওয়ার প্রভাবে একদিনেই ব্যারেলপ্রতি প্রায় ৩ ডলার বেড়েছে জ্বালানি তেলের দাম।
বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ২ দশমিক ৭০ ডলার বা ৩ দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ৭৯ ডলারে পৌঁছেছে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও ২ দশমিক ৬৫ ডলার বা ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮১ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনা তেলের বাজারে অনিশ্চয়তা বাড়িয়েছে। ডাচ বহুজাতিক ব্যাংক আইএনজির বিশ্লেষণ প্রতিবেদনে বলা হয়েছে, ইরান-সংক্রান্ত সাম্প্রতিক উত্তেজনার খবরের পর তেলের দামে নতুন করে প্রভাব পড়েছে।
ডিবিএস ব্যাংকের জ্বালানি গবেষণা বিভাগের প্রধান শুভ্র সরকার জানান, মধ্যপ্রাচ্যের সংঘাত অব্যাহত থাকলে আগামী সময়ে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮০ থেকে ১০০ ডলারের মধ্যে ওঠানামা করতে পারে।
এদিকে আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের (এপিআই) তথ্য অনুযায়ী, গত ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত প্রায় ৩৩ লাখ ব্যারেল কমেছে।
বিশেষজ্ঞদের ধারণা, সরবরাহ নিয়ে উদ্বেগ ও ভূরাজনৈতিক উত্তেজনা অব্যাহত থাকলে বিশ্ববাজারে তেলের দামে আরও অস্থিরতা দেখা দিতে পারে।

বুধবার, ২৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬