বুধবার, ২৯ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

ক্ষমা চাইল বিজেপি

শিক্ষা মন্ত্রণালয় আরএসএস চালাচ্ছে: রাহুল গান্ধী

ভারতের সংসদ অধিবেশনে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। ছবি : সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় এখন হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গেছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

বুধবার (২৯ জুলাই) লোকসভায় দেওয়া বক্তব্যে ভারতের বর্তমান শিক্ষাব্যবস্থা, নীতি ও প্রশাসনিক কাঠামোর সমালোচনা করে তিনি এ মন্তব্য করেন।

রাহুল গান্ধী বলেন, দেশের শিক্ষার্থীদের স্বাধীনভাবে চিন্তা করা, মত প্রকাশ করা এবং প্রশ্ন তোলার সুযোগ কমে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের স্বাধীন বিকাশের পরিবেশ নেই বলেও অভিযোগ করেন তিনি।

শিক্ষা কারিকুলাম ও সিলেবাস পরিবর্তনের বিষয়ে রাহুল গান্ধী দাবি করেন, ইতিহাসের কিছু বিষয়কে নির্দিষ্ট দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করা হচ্ছে এবং শিক্ষার্থীদের তা গ্রহণ করতে বাধ্য করা হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, ভারতের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের শীর্ষ পদে আরএসএস-ঘনিষ্ঠ ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে।

কংগ্রেস নেতা বর্তমান শিক্ষাব্যবস্থার বাণিজ্যিকীকরণ নিয়েও সমালোচনা করেন। তার দাবি, এতে দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়েও অভিযোগ করেন রাহুল গান্ধী। তিনি দাবি করেন, শিক্ষার্থীদের আন্দোলন ও প্রশ্নের জবাব দিতে সরকার ভয় পাচ্ছে।

রাহুল গান্ধীর বক্তব্যের পর লোকসভায় হট্টগোল শুরু হয়। ক্ষমতাসীন দলের সদস্যরা তার বক্তব্যের প্রতিবাদ জানান। সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু রাহুল গান্ধীর কাছে মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবি করেন।

#ভারতরাজনীতি #রাহুলগান্ধী #শিক্ষানীতি

চেকপোস্ট

বুধবার, ২৯ জুলাই ২০২৬

শিক্ষা মন্ত্রণালয় আরএসএস চালাচ্ছে: রাহুল গান্ধী

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

ভারতের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় এখন হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গেছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

বুধবার (২৯ জুলাই) লোকসভায় দেওয়া বক্তব্যে ভারতের বর্তমান শিক্ষাব্যবস্থা, নীতি ও প্রশাসনিক কাঠামোর সমালোচনা করে তিনি এ মন্তব্য করেন।

রাহুল গান্ধী বলেন, দেশের শিক্ষার্থীদের স্বাধীনভাবে চিন্তা করা, মত প্রকাশ করা এবং প্রশ্ন তোলার সুযোগ কমে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের স্বাধীন বিকাশের পরিবেশ নেই বলেও অভিযোগ করেন তিনি।

শিক্ষা কারিকুলাম ও সিলেবাস পরিবর্তনের বিষয়ে রাহুল গান্ধী দাবি করেন, ইতিহাসের কিছু বিষয়কে নির্দিষ্ট দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করা হচ্ছে এবং শিক্ষার্থীদের তা গ্রহণ করতে বাধ্য করা হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, ভারতের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের শীর্ষ পদে আরএসএস-ঘনিষ্ঠ ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে।

কংগ্রেস নেতা বর্তমান শিক্ষাব্যবস্থার বাণিজ্যিকীকরণ নিয়েও সমালোচনা করেন। তার দাবি, এতে দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়েও অভিযোগ করেন রাহুল গান্ধী। তিনি দাবি করেন, শিক্ষার্থীদের আন্দোলন ও প্রশ্নের জবাব দিতে সরকার ভয় পাচ্ছে।

রাহুল গান্ধীর বক্তব্যের পর লোকসভায় হট্টগোল শুরু হয়। ক্ষমতাসীন দলের সদস্যরা তার বক্তব্যের প্রতিবাদ জানান। সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু রাহুল গান্ধীর কাছে মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবি করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত