বুধবার, ২৯ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

ইসরায়েলি উদ্যোগের অভিযোগ

গাজা ইস্যুতে এআই প্রভাবিত করতে কোটি ডলারের প্রচারণা?

গাজা নিয়ে প্রশ্নে এআইয়ের জবাব বদলাতে কোটি কোটি ডলার ঢালছে ইসরায়েল। প্রতীকী ছবি

গাজা যুদ্ধ ও ফিলিস্তিন ইস্যুতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্ল্যাটফর্মগুলোর উত্তরকে প্রভাবিত করতে ইসরায়েল কোটি ডলারের প্রচারণা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। অনুসন্ধানী সংবাদমাধ্যম ড্রপ সাইট নিউজের এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি প্রচারের সঙ্গে যুক্ত ব্র্যাড পারস্কেল ও তার প্রতিষ্ঠান ‘ক্লক টাওয়ার এক্স’ ইসরায়েলি সরকারের সঙ্গে ৪ কোটি ৬৫ লাখ ডলারের একটি চুক্তি করেছে।

অভিযোগ অনুযায়ী, এই উদ্যোগের লক্ষ্য ছিল চ্যাটজিপিটি, ক্লড, জেমিনি ও পারপ্লেক্সিটির মতো জনপ্রিয় এআই প্ল্যাটফর্মে ইসরায়েলপন্থি তথ্য ও বয়ানকে বেশি দৃশ্যমান করা।

প্রতিবেদনে এই কৌশলকে ‘এলএলএম পয়জনিং’ হিসেবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এআই মডেলের প্রশিক্ষণ ডেটায় নির্দিষ্ট ধরনের কনটেন্ট যুক্ত করে ভবিষ্যৎ উত্তরকে প্রভাবিত করার চেষ্টা।

ড্রপ সাইটের দাবি, ক্লক টাওয়ার এক্সের সঙ্গে যুক্ত কয়েকটি ওয়েবসাইটে গাজা যুদ্ধ, ইসরায়েলি সামরিক অভিযান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক নিয়ে বিপুলসংখ্যক নিবন্ধ প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, এসব ওয়েবসাইটের তথ্য এআই প্রশিক্ষণে ব্যবহৃত ডেটাসেটের মাধ্যমে বিভিন্ন সিস্টেমে পৌঁছাতে পারে। ফলে কিছু এআই প্ল্যাটফর্মের উত্তরে এসব উৎসের প্রভাব দেখা যেতে পারে বলে দাবি করা হয়েছে।

তবে এআই প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, তাদের সিস্টেম ব্যবহারকারীদের বিভিন্ন উৎসের তথ্য ও লিংক সরবরাহ করে, যাতে ব্যবহারকারীরা নিজেরাই তথ্য যাচাই করতে পারেন।

বিশেষজ্ঞদের মতে, এআই যুগে তথ্যের উৎস, ডেটার মান এবং অনলাইন কনটেন্টের প্রভাব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠছে। যুদ্ধ ও রাজনৈতিক সংঘাতের মতো সংবেদনশীল বিষয়ে এআইয়ের নিরপেক্ষতা নিশ্চিত করা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য বড় চ্যালেঞ্জ।

Image

#এআই #গাজাযুদ্ধ #কৃত্রিমবুদ্ধিমত্তা

চেকপোস্ট

বুধবার, ২৯ জুলাই ২০২৬

গাজা ইস্যুতে এআই প্রভাবিত করতে কোটি ডলারের প্রচারণা?

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

গাজা যুদ্ধ ও ফিলিস্তিন ইস্যুতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্ল্যাটফর্মগুলোর উত্তরকে প্রভাবিত করতে ইসরায়েল কোটি ডলারের প্রচারণা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। অনুসন্ধানী সংবাদমাধ্যম ড্রপ সাইট নিউজের এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি প্রচারের সঙ্গে যুক্ত ব্র্যাড পারস্কেল ও তার প্রতিষ্ঠান ‘ক্লক টাওয়ার এক্স’ ইসরায়েলি সরকারের সঙ্গে ৪ কোটি ৬৫ লাখ ডলারের একটি চুক্তি করেছে।

অভিযোগ অনুযায়ী, এই উদ্যোগের লক্ষ্য ছিল চ্যাটজিপিটি, ক্লড, জেমিনি ও পারপ্লেক্সিটির মতো জনপ্রিয় এআই প্ল্যাটফর্মে ইসরায়েলপন্থি তথ্য ও বয়ানকে বেশি দৃশ্যমান করা।

প্রতিবেদনে এই কৌশলকে ‘এলএলএম পয়জনিং’ হিসেবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এআই মডেলের প্রশিক্ষণ ডেটায় নির্দিষ্ট ধরনের কনটেন্ট যুক্ত করে ভবিষ্যৎ উত্তরকে প্রভাবিত করার চেষ্টা।

ড্রপ সাইটের দাবি, ক্লক টাওয়ার এক্সের সঙ্গে যুক্ত কয়েকটি ওয়েবসাইটে গাজা যুদ্ধ, ইসরায়েলি সামরিক অভিযান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক নিয়ে বিপুলসংখ্যক নিবন্ধ প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, এসব ওয়েবসাইটের তথ্য এআই প্রশিক্ষণে ব্যবহৃত ডেটাসেটের মাধ্যমে বিভিন্ন সিস্টেমে পৌঁছাতে পারে। ফলে কিছু এআই প্ল্যাটফর্মের উত্তরে এসব উৎসের প্রভাব দেখা যেতে পারে বলে দাবি করা হয়েছে।

তবে এআই প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, তাদের সিস্টেম ব্যবহারকারীদের বিভিন্ন উৎসের তথ্য ও লিংক সরবরাহ করে, যাতে ব্যবহারকারীরা নিজেরাই তথ্য যাচাই করতে পারেন।

বিশেষজ্ঞদের মতে, এআই যুগে তথ্যের উৎস, ডেটার মান এবং অনলাইন কনটেন্টের প্রভাব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠছে। যুদ্ধ ও রাজনৈতিক সংঘাতের মতো সংবেদনশীল বিষয়ে এআইয়ের নিরপেক্ষতা নিশ্চিত করা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য বড় চ্যালেঞ্জ।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত