বুধবার, ১৯ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

হামলাকারীরা পলাতক

খুলনার রুপসার নৈহাটিতে যুবকের উপর হামলা, গুলিবিদ্ধ মামুন

ছবি : চেকপোস্ট

খুলনার রূপসা উপজেলার নৈহাটি এলাকায় এক যুবককে গুলি করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে নৈহাটি প্রতিবন্ধী স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ যুবকের নাম মামুন মীর। তিনি রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত নিয়ামত মীরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নৈহাটি প্রতিবন্ধী স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা মামুনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত মামুনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে স্থানীয় থানা পুলিশ।

#খুলনা #আইনশৃঙ্খলা #রূপসা

চেকপোস্ট

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

খুলনার রুপসার নৈহাটিতে যুবকের উপর হামলা, গুলিবিদ্ধ মামুন

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

খুলনার রূপসা উপজেলার নৈহাটি এলাকায় এক যুবককে গুলি করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে নৈহাটি প্রতিবন্ধী স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ যুবকের নাম মামুন মীর। তিনি রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত নিয়ামত মীরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নৈহাটি প্রতিবন্ধী স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা মামুনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত মামুনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে স্থানীয় থানা পুলিশ।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত