রোববার, ১৬ আগস্ট ২০২৬
চেকপোস্ট

খুলনার রূপসায় গলাকেটে যুবককে হত্যা, তদন্তে পুলিশ

খুলনার রূপসা উপজেলায় জয়ঢালী (২৭) নামে এক যুবককে গলাকেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।শনিবার (১৫ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে উপজেলার আইচগাঁতি ইউনিয়নের দুর্জনী মহল গ্রামের একটি চায়ের দোকানের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।নিহত জয়ঢালী ওই গ্রামের আক্তার ঢালীর ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, রাত সোয়া ৯টার দিকে জয়ঢালী চায়ের দোকানের সামনে অবস্থান করছিলেন। এ সময় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে গলাকেটে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়।পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে এবং হত্যাকাণ্ডের কারণ শনাক্তে তদন্ত শুরু করেছে। খুলনা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

খুলনার রূপসায় গলাকেটে যুবককে হত্যা, তদন্তে পুলিশ