সোমবার, ০৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিনোদন

৬ সপ্তাহ বিশ্রামে

অ্যাকশন দৃশ্যে দুর্ঘটনা, রাশমিকাকে নিতে হলো বিশ্রাম

ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। ছবি : সংগৃহীত

নতুন সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। অ্যাকশন ও নৃত্যদৃশ্যের শুটিংয়ের সময় দুর্ঘটনায় তার হিপ টেন্ডন ছিঁড়ে গেছে।

দুর্ঘটনার পর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, আপাতত তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। অন্তত ছয় সপ্তাহ কোনো ধরনের শুটিং বা শারীরিক পরিশ্রম থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

জানা গেছে, রাশমিকা বর্তমানে একাধিক সিনেমার কাজে ব্যস্ত ছিলেন। এর মধ্যে ‘রাণাবলী’ ও ‘মাইসা’ ছবির শুটিং চলছিল। তবে কোন সিনেমার শুটিংয়ের সময় তিনি আহত হয়েছেন, তা নিশ্চিত করা হয়নি।

চিকিৎসকদের মতে, হিপ টেন্ডনের এ ধরনের গুরুতর আঘাত সাধারণত পেশাদার ক্রীড়াবিদদের মধ্যে বেশি দেখা যায়। একজন অভিনেত্রীর ক্ষেত্রে এমন চোট তুলনামূলক বিরল হওয়ায় সম্পূর্ণ সুস্থ হতে তাকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

এই দুর্ঘটনার কারণে রাশমিকার আসন্ন সিনেমাগুলোর শুটিং সূচিতে পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে। চিকিৎসকদের ছাড়পত্র পাওয়ার পরই তিনি আবার ক্যামেরার সামনে ফিরবেন।

উল্লেখ্য, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি অভিনেতা বিজয় দেবরাকোন্ডার সঙ্গে বিয়ে হয় রাশমিকা মান্দানার। বর্তমানে স্বামীর সঙ্গে ‘রাণাবলী’ সিনেমায় অভিনয় করছেন তিনি। এর আগে ‘ডিয়ার কমরেড’ ও ‘গীতা গোবিন্দম’ সিনেমায় এই জুটির অভিনয় দর্শকদের প্রশংসা পেয়েছে।

#রাশমিকা_মান্দানা #বলিউড_খবর #শুটিংয়ে_আহত

চেকপোস্ট

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

অ্যাকশন দৃশ্যে দুর্ঘটনা, রাশমিকাকে নিতে হলো বিশ্রাম

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

নতুন সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। অ্যাকশন ও নৃত্যদৃশ্যের শুটিংয়ের সময় দুর্ঘটনায় তার হিপ টেন্ডন ছিঁড়ে গেছে।

দুর্ঘটনার পর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, আপাতত তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। অন্তত ছয় সপ্তাহ কোনো ধরনের শুটিং বা শারীরিক পরিশ্রম থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

জানা গেছে, রাশমিকা বর্তমানে একাধিক সিনেমার কাজে ব্যস্ত ছিলেন। এর মধ্যে ‘রাণাবলী’ ও ‘মাইসা’ ছবির শুটিং চলছিল। তবে কোন সিনেমার শুটিংয়ের সময় তিনি আহত হয়েছেন, তা নিশ্চিত করা হয়নি।

চিকিৎসকদের মতে, হিপ টেন্ডনের এ ধরনের গুরুতর আঘাত সাধারণত পেশাদার ক্রীড়াবিদদের মধ্যে বেশি দেখা যায়। একজন অভিনেত্রীর ক্ষেত্রে এমন চোট তুলনামূলক বিরল হওয়ায় সম্পূর্ণ সুস্থ হতে তাকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

এই দুর্ঘটনার কারণে রাশমিকার আসন্ন সিনেমাগুলোর শুটিং সূচিতে পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে। চিকিৎসকদের ছাড়পত্র পাওয়ার পরই তিনি আবার ক্যামেরার সামনে ফিরবেন।

উল্লেখ্য, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি অভিনেতা বিজয় দেবরাকোন্ডার সঙ্গে বিয়ে হয় রাশমিকা মান্দানার। বর্তমানে স্বামীর সঙ্গে ‘রাণাবলী’ সিনেমায় অভিনয় করছেন তিনি। এর আগে ‘ডিয়ার কমরেড’ ও ‘গীতা গোবিন্দম’ সিনেমায় এই জুটির অভিনয় দর্শকদের প্রশংসা পেয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত