সোমবার, ০৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

আদালতে পাঠিয়েছে পুলিশ

কুড়িগ্রামে রাস্তা নিয়ে বিরোধে হত্যা, পলাতক ছাত্রশক্তির নেতা গ্রেপ্তার

ছবি : চেকপোস্ট

কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা ও জমি নিয়ে বিরোধের জেরে জাহিদুল ইসলাম জিন্নাত হত্যা মামলার প্রধান আসামি লিয়াকত হোসেন লিমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা ও রাজারহাট থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার লিয়াকত হোসেন লিমন (২৪) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির মীর ইসমাইল হোসেন কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের ডাংঘাট গ্রামে নিহত জাহিদুল ইসলাম জিন্নাত ও জয়নাল হোসেনের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে সরকারি রাস্তা নিয়ে বিরোধ চলছিল।

গত ১৪ জুলাই জিন্নাত নিজের জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করতে গেলে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জয়নালের ছেলে লিয়াকত হোসেন লিমন বল্লম দিয়ে জিন্নাতের বুকে আঘাত করেন বলে অভিযোগ ওঠে।

গুরুতর আহত জিন্নাতকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বড় ভাই জয়নাল আবেদীন বাদী হয়ে লিয়াকত হোসেন লিমনসহ ২৮ জনের নাম উল্লেখ করে রাজারহাট থানায় হত্যা মামলা করেন।

নিহতের ছেলে মো. সাকিব বলেন, তার বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তিনি সব আসামির দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে লিমনকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে রোববার তাকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, হত্যা মামলায় এজাহারভুক্ত ২৮ আসামির মধ্যে প্রধান আসামিসহ এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

#কুড়িগ্রাম_সংবাদ #পুলিশঅভিযান #হত্যামামলা

চেকপোস্ট

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

কুড়িগ্রামে রাস্তা নিয়ে বিরোধে হত্যা, পলাতক ছাত্রশক্তির নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা ও জমি নিয়ে বিরোধের জেরে জাহিদুল ইসলাম জিন্নাত হত্যা মামলার প্রধান আসামি লিয়াকত হোসেন লিমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা ও রাজারহাট থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার লিয়াকত হোসেন লিমন (২৪) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির মীর ইসমাইল হোসেন কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের ডাংঘাট গ্রামে নিহত জাহিদুল ইসলাম জিন্নাত ও জয়নাল হোসেনের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে সরকারি রাস্তা নিয়ে বিরোধ চলছিল।

গত ১৪ জুলাই জিন্নাত নিজের জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করতে গেলে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জয়নালের ছেলে লিয়াকত হোসেন লিমন বল্লম দিয়ে জিন্নাতের বুকে আঘাত করেন বলে অভিযোগ ওঠে।

গুরুতর আহত জিন্নাতকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বড় ভাই জয়নাল আবেদীন বাদী হয়ে লিয়াকত হোসেন লিমনসহ ২৮ জনের নাম উল্লেখ করে রাজারহাট থানায় হত্যা মামলা করেন।

নিহতের ছেলে মো. সাকিব বলেন, তার বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তিনি সব আসামির দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে লিমনকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে রোববার তাকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, হত্যা মামলায় এজাহারভুক্ত ২৮ আসামির মধ্যে প্রধান আসামিসহ এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত