নিজের ব্যক্তিগত জীবন, চলমান আইনি বিষয় ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন ঢালিউড অভিনেত্রী পরীমনি। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি অতীতের ঘটনা, আদালতের বিষয় এবং পুনরায় বিয়ের সম্ভাবনা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন।
অতীতের গ্রেপ্তারের ঘটনা স্মরণ করে পরীমনি দাবি করেন, তাকে বাসা থেকে নিয়ে যাওয়ার সময় সংশ্লিষ্টদের কাছে কোনো সার্চ ওয়ারেন্ট বা গ্রেপ্তারি পরোয়ানা ছিল না।
তিনি বলেন, তাকে আটকের কারণ নিয়ে সংশ্লিষ্টদের মধ্যেও বিভ্রান্তি ছিল এবং বিষয়টি নিয়ে তারা ঊর্ধ্বতনদের সঙ্গে যোগাযোগ করছিলেন।
নিজের বিরুদ্ধে চলমান মামলাগুলোকে ‘মিথ্যা’ দাবি করে এই অভিনেত্রী বলেন, তিনি কখনো কাউকে হয়রানি বা ব্ল্যাকমেইল করেননি। দীর্ঘ সময় পর হলেও সত্য প্রকাশ পেতে শুরু করেছে বলে মন্তব্য করেন তিনি।
পরীমনি জানান, বিচারব্যবস্থার ওপর তার আস্থা রয়েছে। ন্যায়বিচারের জন্য প্রয়োজন হলে দীর্ঘ সময় আদালতের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে প্রস্তুত বলেও জানান তিনি।
পুনরায় বিয়ের বিষয়ে প্রশ্ন করা হলে পরীমনি বলেন, আপাতত তার এমন কোনো পরিকল্পনা নেই। একক জীবনেই তিনি ভালো আছেন। সন্তানদের সঙ্গে সময় কাটানোতেই তার সুখ বলে জানান এই অভিনেত্রী।

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬