সোমবার, ০৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিনোদন

ব্যক্তিগত বিষয়ে নীরব

শাকিবকে নিয়ে মুখ খুললেন মিষ্টি, বললেন ‘সমস্যা হতে পারে’

শাকিব খান ও মিষ্টি জান্নাত।

ঢালিউডের মেগাস্টার শাকিব খানকে নিয়ে আবারও নিজের অভিমত জানিয়েছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। তবে শাকিবের ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য করলে সমস্যা তৈরি হতে পারে জানিয়ে এড়িয়ে গেছেন তিনি।

সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিষ্টি জান্নাত বলেন, শাকিব খান দেশের একজন মেগাস্টার। তিনি বর্তমানে ভালো ভালো কাজ করছেন এবং দেশের চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নিচ্ছেন।

মিষ্টি বলেন, শাকিব খানকে নিয়ে নির্মাতাদের আরও নতুন ও পরীক্ষামূলক কাজ করা উচিত, যাতে তার প্রতিভার ভিন্ন দিক দর্শকদের সামনে তুলে ধরা যায়।

শাকিব খানের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক বা তাকে ঘিরে বিভিন্ন আলোচনার বিষয়ে প্রশ্ন করা হলে সতর্ক অবস্থান নেন এই অভিনেত্রী।

তিনি বলেন, “শাকিবকে নিয়ে কথা বললে ব্যক্তিগত অনেক সমস্যা হতে পারে। তাই ব্যক্তি শাকিবকে নিয়ে কিছু বলতে চাই না। তিনি আমাদের মেগাস্টার, তাকে আমি সবসময় ভালোবাসি।”

মিষ্টি জান্নাতের এমন মন্তব্য এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। ভক্তরা মনে করছেন, শাকিবের কাজের প্রশংসা করার পাশাপাশি ব্যক্তিগত বিষয় এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

#ঢালিউড #মিষ্টিজান্নাত #শাকিবখান

চেকপোস্ট

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

শাকিবকে নিয়ে মুখ খুললেন মিষ্টি, বললেন ‘সমস্যা হতে পারে’

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

ঢালিউডের মেগাস্টার শাকিব খানকে নিয়ে আবারও নিজের অভিমত জানিয়েছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। তবে শাকিবের ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য করলে সমস্যা তৈরি হতে পারে জানিয়ে এড়িয়ে গেছেন তিনি।

সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিষ্টি জান্নাত বলেন, শাকিব খান দেশের একজন মেগাস্টার। তিনি বর্তমানে ভালো ভালো কাজ করছেন এবং দেশের চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নিচ্ছেন।

মিষ্টি বলেন, শাকিব খানকে নিয়ে নির্মাতাদের আরও নতুন ও পরীক্ষামূলক কাজ করা উচিত, যাতে তার প্রতিভার ভিন্ন দিক দর্শকদের সামনে তুলে ধরা যায়।

শাকিব খানের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক বা তাকে ঘিরে বিভিন্ন আলোচনার বিষয়ে প্রশ্ন করা হলে সতর্ক অবস্থান নেন এই অভিনেত্রী।

তিনি বলেন, “শাকিবকে নিয়ে কথা বললে ব্যক্তিগত অনেক সমস্যা হতে পারে। তাই ব্যক্তি শাকিবকে নিয়ে কিছু বলতে চাই না। তিনি আমাদের মেগাস্টার, তাকে আমি সবসময় ভালোবাসি।”

মিষ্টি জান্নাতের এমন মন্তব্য এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। ভক্তরা মনে করছেন, শাকিবের কাজের প্রশংসা করার পাশাপাশি ব্যক্তিগত বিষয় এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত