বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিনোদন

ক্রাশ এবার বড় পর্দার সহশিল্পী

সজলকে দেখতেই টেলিফিল্ম বানিয়েছিলেন মিষ্টি জান্নাত

ছবি : মিষ্টি জান্নাত

ছোটবেলার প্রিয় তারকাকে একনজর দেখার ইচ্ছা থেকে কেউ টেলিফিল্ম প্রযোজনা করেছেন—এমন গল্প খুব কমই শোনা যায়। তবে ঢালিউড অভিনেত্রী মিষ্টি জান্নাত জানিয়েছেন, ছোটবেলার ক্রাশ অভিনেতা আবদুন নূর সজলকে কাছ থেকে দেখার আগ্রহ থেকেই তিনি এমন উদ্যোগ নিয়েছিলেন।

সম্প্রতি এশিয়া পোস্টের জনপ্রিয় সেলিব্রিটি শো ‘এপি স্টার’-এ অতিথি হয়ে নিজের এই মজার স্মৃতির কথা প্রকাশ করেন মিষ্টি জান্নাত।

তিনি জানান, ছোটবেলায় তিনি সজলের নাটকের বড় ভক্ত ছিলেন। টেলিভিশনে সজলের নাটক শুরু হলেই পরিবারের সদস্যরা তাকে ডাকতেন নাটক দেখার জন্য। সজলই ছিলেন তার ছোটবেলার প্রথম ক্রাশ।

মিষ্টি বলেন, শুধু প্রিয় অভিনেতাকে সামনে থেকে দেখা এবং তার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়ার আশাতেই তিনি একটি টেলিফিল্ম প্রযোজনা করেছিলেন।

এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এবার সেই প্রিয় তারকার সঙ্গেই বড় পর্দায় জুটি বেঁধেছেন মিষ্টি জান্নাত। সজল ও মিষ্টি একসঙ্গে দুটি সিনেমায় কাজ করছেন। পাশাপাশি সম্প্রতি একটি র‍্যাম্প শোতেও একসঙ্গে অংশ নিয়েছেন তারা।

চলচ্চিত্রে আসার আগে মিষ্টি জান্নাত উপস্থাপনা ও নাটকে কাজ করেছেন। বর্তমানে তিনি চলচ্চিত্রের পাশাপাশি নিজের ব্যবসায়ও মনোযোগ দিচ্ছেন।

ছোটবেলার পছন্দের মানুষ থেকে আজকের সহশিল্পী সজল ও মিষ্টির এই নতুন রসায়ন বড় পর্দায় কেমন হয়, তা দেখার অপেক্ষায় ভক্তরা।

#ঢালিউড #সজল #মিষ্টিজান্নাত

চেকপোস্ট

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

সজলকে দেখতেই টেলিফিল্ম বানিয়েছিলেন মিষ্টি জান্নাত

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

ছোটবেলার প্রিয় তারকাকে একনজর দেখার ইচ্ছা থেকে কেউ টেলিফিল্ম প্রযোজনা করেছেন—এমন গল্প খুব কমই শোনা যায়। তবে ঢালিউড অভিনেত্রী মিষ্টি জান্নাত জানিয়েছেন, ছোটবেলার ক্রাশ অভিনেতা আবদুন নূর সজলকে কাছ থেকে দেখার আগ্রহ থেকেই তিনি এমন উদ্যোগ নিয়েছিলেন।

সম্প্রতি এশিয়া পোস্টের জনপ্রিয় সেলিব্রিটি শো ‘এপি স্টার’-এ অতিথি হয়ে নিজের এই মজার স্মৃতির কথা প্রকাশ করেন মিষ্টি জান্নাত।

তিনি জানান, ছোটবেলায় তিনি সজলের নাটকের বড় ভক্ত ছিলেন। টেলিভিশনে সজলের নাটক শুরু হলেই পরিবারের সদস্যরা তাকে ডাকতেন নাটক দেখার জন্য। সজলই ছিলেন তার ছোটবেলার প্রথম ক্রাশ।

মিষ্টি বলেন, শুধু প্রিয় অভিনেতাকে সামনে থেকে দেখা এবং তার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়ার আশাতেই তিনি একটি টেলিফিল্ম প্রযোজনা করেছিলেন।

এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এবার সেই প্রিয় তারকার সঙ্গেই বড় পর্দায় জুটি বেঁধেছেন মিষ্টি জান্নাত। সজল ও মিষ্টি একসঙ্গে দুটি সিনেমায় কাজ করছেন। পাশাপাশি সম্প্রতি একটি র‍্যাম্প শোতেও একসঙ্গে অংশ নিয়েছেন তারা।

চলচ্চিত্রে আসার আগে মিষ্টি জান্নাত উপস্থাপনা ও নাটকে কাজ করেছেন। বর্তমানে তিনি চলচ্চিত্রের পাশাপাশি নিজের ব্যবসায়ও মনোযোগ দিচ্ছেন।

ছোটবেলার পছন্দের মানুষ থেকে আজকের সহশিল্পী সজল ও মিষ্টির এই নতুন রসায়ন বড় পর্দায় কেমন হয়, তা দেখার অপেক্ষায় ভক্তরা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত