বুধবার, ০৩ জুন ২০২৬
চেকপোস্ট

আর্কাইভ দেখুন

দিনাজপুরে পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

দিনাজপুরে পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

দিনাজপুরের বিরামপুর উপজেলায় পৃথক তিনটি অভিযানে চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ জুন) রাত ৯টার দিকে উপজেলার হরেকৃষ্ণপুর বাঁধমুকা সেতু এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।একই দিন রাত ১১টার দিকে দেবীপুর বনখঞ্জা এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকেও ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।অন্যদিকে বুধবার (৩ জুন) ভোর ৬টার দিকে বিরামপুর পৌর এলাকার পাবনা হোটেলের সামনে অভিযান চালিয়ে আরেক মাদক কারবারিকে আটক করা হয়। তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।বিরামপুর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতের মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


খানজাহান আলী মাজারের কুমির সরিয়ে নেওয়া হলো খুলনায়

খানজাহান আলী মাজারের কুমির সরিয়ে নেওয়া হলো খুলনায়

বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলী (রহ.) মাজার শরীফের দিঘি থেকে আলোচিত কুমিরটিকে সরিয়ে নেওয়া হয়েছে খুলনা বিভাগীয় বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে।মঙ্গলবার (৩ জুন) দুপুরে বন বিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ দলের একটি বিশেষ ইউনিট দিঘি থেকে কুমিরটিকে ধরে খুলনায় নিয়ে যায়। প্রাথমিক পর্যবেক্ষণের পর কুমিরটিকে পরবর্তীতে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে।বন বিভাগ ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে নিরাপত্তাজনিত ঝুঁকি এবং একাধিক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পর্যটক, ভক্ত ও স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতেই কুমির সরানোর উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।ঘটনার পেছনে সাম্প্রতিক এক শিশু মৃত্যুর ঘটনাসহ পূর্বের কয়েকটি দুর্ঘটনার পর এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়। এরপর জেলা প্রশাসনের জরুরি সভায় কুমির সরানোর সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।বন বিভাগের কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে মাজার দিঘিতে থাকা কুমিরটির ইতিহাস ও ঐতিহ্য থাকলেও বর্তমানে এটি জননিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছিল। তাই বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে কুমিরটিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জানান, কুমিরটিকে আপাতত নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। এরপর উপযুক্ত পরিবেশ বিবেচনায় করমজল বন্যপ্রাণী কেন্দ্রে পাঠানো হতে পারে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, মাজারের দিঘিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও বেষ্টনী নির্মাণের পর ভবিষ্যতে প্রয়োজনে কুমিরটি আবার ফিরিয়ে আনার বিষয়টি বিবেচনায় রাখা হতে পারে।


কুড়িগ্রামে ট্রাক–অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কুড়িগ্রামে ট্রাক–অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কুড়িগ্রামে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক সুপারি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ছিনাই এলাকায় কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, রংপুরগামী একটি বালুবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন এবং আরও দুইজন আহত হন।নিহত ব্যক্তি সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের বাসিন্দা আইয়ুব আলী (৫৫)। তিনি সলেয়া চৌকিদারের ছেলে এবং পেশায় সুপারি ব্যবসায়ী ছিলেন।স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে। এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়া চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে বেপরোয়া গতি ও অসচেতন চালনার কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। তারা সড়কে কঠোর নজরদারি ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


সৈয়দপুরে পেট্রোল ঢেলে আগুন, বৃদ্ধ দগ্ধ হয়ে আশঙ্কাজনক

সৈয়দপুরে পেট্রোল ঢেলে আগুন, বৃদ্ধ দগ্ধ হয়ে আশঙ্কাজনক

নীলফামারীর সৈয়দপুরে পেট্রোল ঢেলে আগুন লাগানোর ঘটনায় এক ষাটোর্ধ্ব বৃদ্ধ দগ্ধ অবস্থায় উদ্ধার হয়েছেন। বুধবার (৩ জুন) ভোর ৪টার দিকে উপজেলার খাতামধুপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাচারীপাড়ায় এ ঘটনা ঘটে।দগ্ধ বৃদ্ধ আফাজ উদ্দিন (৬২) কাচারীপাড়ার মৃত ঢেপা মাহমুদের ছেলে। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় বার্ন ইউনিটে নেওয়ার পরামর্শ দিয়েছেন।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে এটি নাশকতা নাকি পূর্ববিরোধের জেরে পরিকল্পিত হামলা এ নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে।এক পক্ষের দাবি, দীর্ঘদিনের জমি ও পারিবারিক বিরোধের জেরে পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। অপর পক্ষের দাবি, এটি একটি সাজানো নাটক এবং প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেরাই ঘটনাটি ঘটিয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, জমি ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরে দুই পরিবারের মধ্যে উত্তেজনা চলছিল। এর আগেও উভয় পক্ষের মধ্যে একাধিক সংঘর্ষ ও পাল্টাপাল্টি অভিযোগের ঘটনা ঘটে।এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের শনাক্তে কাজ চলছে।স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক এবং এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা জরুরি। একই সঙ্গে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা। এদিকে আহত বৃদ্ধের পরিবার দাবি করেছে, এটি পূর্বপরিকল্পিত হামলা এবং দ্রুত আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যদিকে প্রতিপক্ষ পরিবার অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।


ঈদের ছয় দিন পরও বাড়তি ভাড়া, ভোগান্তিতে মাধবপুরের যাত্রীরা

ঈদের ছয় দিন পরও বাড়তি ভাড়া, ভোগান্তিতে মাধবপুরের যাত্রীরা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন বাজার থেকে রতনপুর সড়কে চলাচলকারী সিএনজি অটোরিকশাগুলোতে ঈদ উপলক্ষে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। ঈদের ছয় দিন পার হলেও এখনো যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।স্থানীয় সূত্রে জানা যায়, ছাতিয়াইন বাজার থেকে রতনপুর পর্যন্ত সিএনজির নির্ধারিত ভাড়া দীর্ঘদিন ধরে ১৫ টাকা ছিল। তবে ঈদকে কেন্দ্র করে ভাড়া ৫ টাকা বাড়িয়ে ২০ টাকা করা হয়। ঈদের ছুটি শেষ হওয়ার পরও সেই অতিরিক্ত ভাড়া আদায় অব্যাহত রয়েছে।ভুক্তভোগী যাত্রীরা জানান, প্রতিদিন এ রুটে চলাচলকারী সাধারণ মানুষ, শিক্ষার্থী ও কর্মজীবীরা অতিরিক্ত ভাড়া পরিশোধ করতে বাধ্য হচ্ছেন। এতে জনদুর্ভোগ বাড়ছে এবং নিম্ন আয়ের মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে।একজন সিএনজি চালকের কাছে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণ জানতে চাইলে তিনি বলেন, “ঈদ ভাড়া হিসেবে ৫ টাকা বেশি নেওয়া হচ্ছে।”তবে যাত্রীদের প্রশ্ন, ঈদের ছুটি শেষ হওয়ার পরও কেন অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।এ বিষয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, বিষয়টি তাদের নজরে এসেছে। অভিযোগের সত্যতা যাচাই করতে প্রয়োজনীয় তদন্ত করা হবে এবং অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।এলাকাবাসী ও যাত্রীসাধারণ দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে নির্ধারিত ভাড়ায় গণপরিবহন চলাচল নিশ্চিত করা যায় এবং সাধারণ মানুষের ভোগান্তি দূর হয়।


খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগীসহ আটক ৪

খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগীসহ আটক ৪

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সন্ত্রাস ও মাদকবিরোধী বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র এক সহযোগীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য, মাদক বিক্রির নগদ অর্থ এবং একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন রাব্বি (২৫), আল আমিন (২৪), রানা খান (২৭) এবং স্বপন (২৪)।পুলিশ জানায়, গ্রেফতার রাব্বি খুলনার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী এবং একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। অন্যদের বিরুদ্ধেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।ডিবি পুলিশের অভিযানে তাদের কাছ থেকে মাদকদ্রব্য, মাদক বিক্রির নগদ টাকা এবং একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।কেএমপি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ জানিয়েছে, নগরীতে সন্ত্রাস, মাদক ও অন্যান্য অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


ভুরুঙ্গামারীতে স্বস্তির বৃষ্টি, কমেছে তাপদাহের তীব্রতা

ভুরুঙ্গামারীতে স্বস্তির বৃষ্টি, কমেছে তাপদাহের তীব্রতা

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় টানা ১০ থেকে ১২ দিনের তীব্র গরম ও দাবদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে। বুধবার (৩ জুন) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ায় জনজীবনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।গত কয়েকদিন ধরে ভুরুঙ্গামারীসহ কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকায় তীব্র তাপপ্রবাহ ও ভ্যাপসা গরমে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছিল। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন খেটে খাওয়া মানুষ, অটোরিকশা চালক, ভ্যানচালক, কৃষক ও শ্রমজীবীরা। প্রচণ্ড গরমের কারণে দিনের বেলায় রাস্তাঘাটও ছিল অনেকটাই ফাঁকা।বুধবার দুপুরের পর আকাশে কালো মেঘ জমতে শুরু করে। বিকেলের দিকে বৃষ্টি নামলে তাপমাত্রা কমে আসে এবং গরমের তীব্রতা অনেকটাই হ্রাস পায়। বৃষ্টির সঙ্গে বইতে থাকা শীতল বাতাস জনমনে স্বস্তি এনে দেয়।স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের অসহনীয় গরমের পর এই বৃষ্টি তাদের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে। অনেকেই বৃষ্টিকে প্রকৃতির আশীর্বাদ হিসেবে উল্লেখ করেছেন।অন্যদিকে কৃষকরাও বৃষ্টিতে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, টানা গরমে জমির আর্দ্রতা কমে যাওয়ায় ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছিল। এই বৃষ্টির ফলে জমিতে আর্দ্রতা ফিরবে এবং কৃষিকাজে ইতিবাচক প্রভাব পড়বে।স্থানীয় সচেতন মহলের আশা, আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকলে তাপপ্রবাহের প্রভাব আরও কমবে এবং সাধারণ মানুষের দুর্ভোগও হ্রাস পাবে।


হবিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

হবিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

হবিগঞ্জ পৌর শহরে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। বুধবার (৩ জুন) সকালে জেলা ছাত্রলীগের ব্যানারে আয়োজিত এ মিছিলে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটির নেতৃত্ব দেন হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি খান মোহাম্মদ সাগর। এ সময় পৌর ছাত্রলীগ নেতা শাওন আল হাসান, শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল রাফিসহ আরও কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।মিছিল থেকে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর মুক্তির দাবিতে স্লোগান দেওয়া হয়। পরে মিছিলটি শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে।এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হাসান বলেন, আমরা শুনেছি একটি মিছিল বের হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।পুলিশ জানিয়েছে, ঘটনাটির বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং আইনগত দিকগুলো পর্যালোচনা করা হচ্ছে।


হবিগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার

হবিগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে হোসাইন আহমেদ (২৬) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ জানায়, ভুক্তভোগীর পরিবারের দায়ের করা মামলার ভিত্তিতে মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়। পরে বুধবার (৩ জুন) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।গ্রেফতার হোসাইন আহমেদ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দক্ষিণ গজনাইপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ছাত্রদলের একজন সদস্য।মামলার এজাহার সূত্রে জানা যায়, পরিচয়ের সুবাদে দীর্ঘদিন ধরে হোসাইন আহমেদ ভুক্তভোগী গৃহবধূকে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিলেন। অভিযোগ রয়েছে, গত সোমবার গভীর রাতে তিনি ওই গৃহবধূর ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় ভুক্তভোগীর চিৎকারে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্তকে আটক করেন এবং পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করেন।নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীর পরিবারের দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।


ডুমুরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাস পুকুরে পড়ে প্রাণ গেল যুবকের

ডুমুরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাস পুকুরে পড়ে প্রাণ গেল যুবকের

খুলনার ডুমুরিয়া উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে গেলে একজন নিহত এবং অন্তত ৭ থেকে ৮ জন যাত্রী আহত হয়েছেন।বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গুটুদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তি হলেন পাইকগাছা উপজেলার আছাবুর সরদারের ছেলে ছাইদুর রহমান ছাইদ (২৫)।ডুমুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান হাফিজ জানান, বাসটি পাইকগাছা থেকে যাত্রী নিয়ে খুলনার উদ্দেশ্যে আসছিল। পথে গুটুদিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়।দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ওসি আরও জানান, নিহত ছাইদুর রহমানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


পাবনার বেড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মাদক সেবন ও বিক্রির দায়ে সাজা

পাবনার বেড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মাদক সেবন ও বিক্রির দায়ে সাজা

পাবনার বেড়া উপজেলায় মাদক নির্মূলের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।বুধবার (৩ জুন, ২০২৬) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খানের নেতৃত্বে রূপপুরের মধ্যপাড়া, মৈত্রবাঁধা এবং নতুন ভারেংগা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।আদালত সূত্রে জানা যায়, এসআই রাশেদের প্রসিকিউশনে নতুন ভারেংগা এলাকার আফেজ আলীর ছেলে রাতুল আমিনকে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনার এসআই সোহানের প্রসিকিউশনে আরও তিনজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় সাজা দেওয়া হয়।সাজাপ্রাপ্তরা হলেন মৈত্রবাঁধা এলাকার মো. রউফের ছেলে মো. মুরাদ (৩ মাসের কারাদণ্ড), মধ্যপাড়া এলাকার সাহেব আলীর ছেলে মো. রনি শেখ (১ মাসের কারাদণ্ড) এবং একই এলাকার নূর ইসলাম (১ মাসের কারাদণ্ড)।নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এবং মাদক নির্মূলে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


কক্সবাজারে বাকবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে যুবক নিহত

কক্সবাজারে বাকবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে যুবক নিহত

কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকায় কথা-কাটাকাটির জেরে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার পৌরসভার পাহাড়তলী ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত হৃদয় (২৮) চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের দক্ষিণ মেধাকচ্ছপিয়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ছুরিকাঘাতের ঘটনা ঘটে।এতে হৃদয় গুরুতর আহত হন। এছাড়া আশরাফ প্রকাশ আসিফ (২৮) ও আশরাফুল ইসলাম (২০) আহত হন।স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন। আহত দুইজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।আহতদের মধ্যে আশরাফ প্রকাশ আসিফ কক্সবাজার পৌরসভার ইসলামপুর এলাকার বাবুলের ঘোনা এলাকার বাসিন্দা এবং আশরাফুল ইসলাম পাহাড়তলী ইসলামপুর মসজিদ সংলগ্ন এলাকার বাসিন্দা।কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে।ওসি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত আছে।


আত্রাই নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

আত্রাই নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

দিনাজপুরের খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের কালীরবাজার ঘাট এলাকায় আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার জোয়ার কালীরবাজার এলাকায় একটি লিচুর বাগান দেখতে এসে আত্রাই নদীতে গোসল করতে নামেন তারা। একপর্যায়ে নদীর গভীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন দুই ভাই।স্থানীয়রা দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্য, ডুবুরি দল এবং স্থানীয় লোকজন যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেন। কয়েক ঘণ্টার চেষ্টার পর নদী থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়।নিহতরা হলেন ঢাকার মিরপুর-১১ এলাকার বাসিন্দা মান্না ইসলাম (৪৫) এবং তার ছোট ভাই সাদ্দাম (৩২)।পারিবারিক সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহার ছুটি উপলক্ষে তারা গত রোববার দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার চাম্পাতলী এলাকায় তাদের শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। পরে জোয়ার কালীরবাজার এলাকায় একটি লিচুর বাগান দেখতে গিয়ে প্রচণ্ড গরমের কারণে আত্রাই নদীতে গোসল করতে নামেন। এ সময় অসাবধানতাবশত নদীর গভীর অংশে চলে গেলে তারা পানিতে তলিয়ে যান।ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সহায়তায় উদ্ধার অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়।স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এলাকাবাসীর দাবি, আত্রাই নদীর বিভিন্ন স্থানে গভীর খাদ ও তীব্র স্রোত থাকায় প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। তাই নদীতে গোসল ও নৌযান চলাচলের ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।


টুঙ্গিপাড়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

টুঙ্গিপাড়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস–২০২৬ উদযাপিত হয়েছে।বুধবার (৩ জুন) সকাল ১১টায় টুঙ্গিপাড়ার কুশলি ইউনিয়নের নিলফা বাজার এলাকায় থ্রী স্টার অর্গানাইজেশনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।নিলফা বাজার থ্রী স্টার অর্গানাইজেশন কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সকাল ১১টায় র‍্যালিটি নিলফা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সংগঠনের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তারা তামাক ও নিকোটিনের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে তরুণ সমাজকে এর আসক্তি থেকে দূরে রাখার আহ্বান জানান। তারা বলেন, তামাক কোম্পানির প্রলোভন ও প্রচারণার বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুশলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টুঙ্গিপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল ইসলাম এবং টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক এম মোক্তার হোসেন।বক্তারা আরও বলেন, তামাক শুধু ব্যক্তিগত স্বাস্থ্য নয়, পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই তামাকমুক্ত সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন থ্রী স্টার অর্গানাইজেশনের পরিচালক ইলিয়াছুর রহমান। শেষে তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে তামাকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।


খুলনার কয়রায় জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, থানায় জিআর মামলা

খুলনার কয়রায় জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, থানায় জিআর মামলা

খুলনার কয়রা উপজেলার শিমলারআইট গ্রামে চলাচলের পথ ঘেরা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ৪ জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় কয়রা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (জিআর-৪৬/২০২৬)।মামলা সূত্রে জানা যায়, মহারাজপুর ইউনিয়নের এছার আলী সরদার গং এবং আঃ হালিম সরদার গংয়ের মধ্যে চলাচলের পথ দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর আগেও বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী আদালতে মামলা হলে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছিল।তবে অভিযোগ রয়েছে, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও চলাচলের পথ ঘেরা ও দখলকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র ধারালো দা, চাইনিজ কুড়াল, শাবল ও লোহার রড দিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালানো হয়।এ ঘটনায় এছার আলী সরদার, ফরিদা বেগম, মনিরুল ও মিনার গুরুতর আহত হন। তাদেরকে প্রথমে জায়গীরমহল হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছার আলীর মাথায় গুরুতর আঘাত লাগায় পরে তাকে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের জন্য ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত পক্ষ প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা ও হয়রানি করে আসছিল। তাদের দাবি, চলাচলের পথ দখলকে কেন্দ্র করেই এই সহিংস ঘটনা ঘটে।এ ঘটনায় মোট ৭ জন নামীয় ও ৪/৫ জন অজ্ঞাতনামাকে আসামি করে কয়রা থানায় মামলা করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা এসআই মো. তাওহিদুল ইসলাম জানান, মামলার তদন্ত শুরু হয়েছে এবং আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


সুনামগঞ্জে জমিয়তের কাউন্সিল সম্পন্ন, নেতৃত্বে আব্দুল ওয়াহহাব ও রমজান হোসাইন

সুনামগঞ্জে জমিয়তের কাউন্সিল সম্পন্ন, নেতৃত্বে আব্দুল ওয়াহহাব ও রমজান হোসাইন

সুনামগঞ্জ সদর উপজেলা জমিয়তের উদ্যোগে কর্মী সম্মেলন ও কাউন্সিল–২০২৬ সম্পন্ন হয়েছে।বুধবার সকাল ১১টায় স্থানীয় এক মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন সদর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল ওয়াহহাব।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজ। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী।এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের একাধিক নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা রমজান হোসাইন।প্রধান অতিথি বলেন, জমিয়ত শুধু রাজনৈতিক সংগঠন নয়, এটি একটি আদর্শিক কাফেলা। সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় তৃণমূল কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।বিশেষ অতিথি বলেন, বর্তমান সময়ে উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। সংগঠনের ঐক্য, ত্যাগ ও শৃঙ্খলার মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব।সভাপতি মাওলানা আব্দুল ওয়াহহাব উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, সদর উপজেলা জমিয়তকে একটি মডেল শাখা হিসেবে গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করতে হবে।সম্মেলনে আগামী তিন বছরের জন্য ৪১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে পুনরায় মাওলানা আব্দুল ওয়াহহাব এবং সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা রমজান হোসাইন নির্বাচিত হন। শেষে সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে সম্মেলন সমাপ্ত হয়।


বিশ্ব র‍্যাংকিংয়ে জায়গা হারাল হাবিপ্রবি

বিশ্ব র‍্যাংকিংয়ে জায়গা হারাল হাবিপ্রবি

জামালপুরবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এম শুভ পাঠান

জামালপুরবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এম শুভ পাঠান

টুঙ্গিপাড়ায় জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, গর্ভবতী নারীসহ আহত ১০

টুঙ্গিপাড়ায় জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, গর্ভবতী নারীসহ আহত ১০

রাজধানীতে মিছিলের চেষ্টা, আওয়ামী লীগের ৩২ নেতাকর্মী আটক

রাজধানীতে মিছিলের চেষ্টা, আওয়ামী লীগের ৩২ নেতাকর্মী আটক

ত্যাগী নেতা ফাহমিদ হাসানকে ঘিরে ছাত্রদলে উৎসবের আমেজ

ত্যাগী নেতা ফাহমিদ হাসানকে ঘিরে ছাত্রদলে উৎসবের আমেজ

লাখাইয়ে বিশেষ অভিযানে ৩ অনলাইন জুয়ারি আটক

লাখাইয়ে বিশেষ অভিযানে ৩ অনলাইন জুয়ারি আটক

লাখাইয়ে ৩৩ পিস ইয়াবাসহ আটক মাদক কারবারি, জব্দ ৬ লাখ টাকা

লাখাইয়ে ৩৩ পিস ইয়াবাসহ আটক মাদক কারবারি, জব্দ ৬ লাখ টাকা

ফিরিঙ্গীবাজার উন্নয়নে মাঠে মেজবাহ উদ্দিন মিন্টু, সিটি নির্বাচন ঘিরে সরব প্রচারণা

ফিরিঙ্গীবাজার উন্নয়নে মাঠে মেজবাহ উদ্দিন মিন্টু, সিটি নির্বাচন ঘিরে সরব প্রচারণা

৩ দিনব্যাপী রোবোটিক্স কর্মশালার পুরস্কার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত

৩ দিনব্যাপী রোবোটিক্স কর্মশালার পুরস্কার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত

লাখাইয়ে ভূমি সেবা মেলা ২০২৬ উদ্বোধন, সচেতনতায় ভিড়

লাখাইয়ে ভূমি সেবা মেলা ২০২৬ উদ্বোধন, সচেতনতায় ভিড়