বুধবার, ০৩ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

আহত অন্তত ৭-৮ যাত্রী

ডুমুরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাস পুকুরে পড়ে প্রাণ গেল যুবকের

ছবি : চেকপোস্ট

খুলনার ডুমুরিয়া উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে গেলে একজন নিহত এবং অন্তত ৭ থেকে ৮ জন যাত্রী আহত হয়েছেন।

বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গুটুদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন পাইকগাছা উপজেলার আছাবুর সরদারের ছেলে ছাইদুর রহমান ছাইদ (২৫)।

ডুমুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান হাফিজ জানান, বাসটি পাইকগাছা থেকে যাত্রী নিয়ে খুলনার উদ্দেশ্যে আসছিল। পথে গুটুদিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি আরও জানান, নিহত ছাইদুর রহমানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

#খুলনা_সংবাদ #সড়ক_দুর্ঘটনা #ডুমুরিয়া

চেকপোস্ট

বুধবার, ০৩ জুন ২০২৬

ডুমুরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাস পুকুরে পড়ে প্রাণ গেল যুবকের

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

খুলনার ডুমুরিয়া উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে গেলে একজন নিহত এবং অন্তত ৭ থেকে ৮ জন যাত্রী আহত হয়েছেন।

বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গুটুদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন পাইকগাছা উপজেলার আছাবুর সরদারের ছেলে ছাইদুর রহমান ছাইদ (২৫)।

ডুমুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান হাফিজ জানান, বাসটি পাইকগাছা থেকে যাত্রী নিয়ে খুলনার উদ্দেশ্যে আসছিল। পথে গুটুদিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি আরও জানান, নিহত ছাইদুর রহমানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত