পাবনার বেড়া উপজেলায় মাদক নির্মূলের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৩ জুন, ২০২৬) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খানের নেতৃত্বে রূপপুরের মধ্যপাড়া, মৈত্রবাঁধা এবং নতুন ভারেংগা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আদালত সূত্রে জানা যায়, এসআই রাশেদের প্রসিকিউশনে নতুন ভারেংগা এলাকার আফেজ আলীর ছেলে রাতুল আমিনকে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনার এসআই সোহানের প্রসিকিউশনে আরও তিনজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় সাজা দেওয়া হয়।
সাজাপ্রাপ্তরা হলেন মৈত্রবাঁধা এলাকার মো. রউফের ছেলে মো. মুরাদ (৩ মাসের কারাদণ্ড), মধ্যপাড়া এলাকার সাহেব আলীর ছেলে মো. রনি শেখ (১ মাসের কারাদণ্ড) এবং একই এলাকার নূর ইসলাম (১ মাসের কারাদণ্ড)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এবং মাদক নির্মূলে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুধবার, ০৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬