বুধবার, ০৩ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

কারাগারে প্রেরণ

দিনাজপুরে পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

ছবি : চেকপোস্ট

দিনাজপুরের বিরামপুর উপজেলায় পৃথক তিনটি অভিযানে চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ জুন) রাত ৯টার দিকে উপজেলার হরেকৃষ্ণপুর বাঁধমুকা সেতু এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

একই দিন রাত ১১টার দিকে দেবীপুর বনখঞ্জা এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকেও ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।

অন্যদিকে বুধবার (৩ জুন) ভোর ৬টার দিকে বিরামপুর পৌর এলাকার পাবনা হোটেলের সামনে অভিযান চালিয়ে আরেক মাদক কারবারিকে আটক করা হয়। তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

বিরামপুর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতের মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

#দিনাজপুর #মাদকবিরোধী_অভিযান #বিরামপুর

চেকপোস্ট

বুধবার, ০৩ জুন ২০২৬

দিনাজপুরে পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

দিনাজপুরের বিরামপুর উপজেলায় পৃথক তিনটি অভিযানে চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ জুন) রাত ৯টার দিকে উপজেলার হরেকৃষ্ণপুর বাঁধমুকা সেতু এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

একই দিন রাত ১১টার দিকে দেবীপুর বনখঞ্জা এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকেও ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।

অন্যদিকে বুধবার (৩ জুন) ভোর ৬টার দিকে বিরামপুর পৌর এলাকার পাবনা হোটেলের সামনে অভিযান চালিয়ে আরেক মাদক কারবারিকে আটক করা হয়। তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

বিরামপুর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতের মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত